ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪ মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই ব্রাজিলের দাপুটে জয়, জালের দেখা পেলেন ‘মেসিনিও’

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোদের মতো তারকা ছাড়াই চিলির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের আগ্রহ থাকলেও মাঠের খেলায় হতাশ করেনি সেলেসাওরা।

ব্রাজিলের জয়ে আলো ছড়িয়েছেন এস্তেভাও উইলিয়ান, যিনি ‘মেসিনিও’ বা ছোট মেসি নামে পরিচিত। মারাকানায় ম্যাচের প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ  কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বড় ভক্ত এস্তেভাও। ক্লাব বিশ্বকাপে মেসির দল ইন্টার মায়ামির বিপক্ষে খেলার পর প্রিয় তারকার সঙ্গে দেখা করতেও ছুটে গিয়েছিলেন তিনি।

মারাকানায় চিলির বিপক্ষে ম্যাচেও মেসির সঙ্গে এক কাকতালীয় মিল তৈরি হয় এস্তেভাওয়ের। ম্যাচের ৩৮ মিনিটে তাঁর করা গোলে এগিয়ে যায় ব্রাজিল। মেসির গোলের সময়ের সঙ্গে মিল থাকায় বিষয়টি বাড়তি আলোচনায় আসে।

আরও পড়ুনঃ  নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

শুরু থেকেই চিলিকে চাপে রাখে ব্রাজিল। একের পর এক আক্রমণ করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত এস্তেভাওয়ের গোলে ভাঙে সেই অচলাবস্থা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় সেলেসাওরা। ম্যাচের ৭২ মিনিটে লুকাস পাকেতার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এর চার মিনিট পর ব্রুনো গুইমারেসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

আরও পড়ুনঃ  ‘ক্ষমতার জন্য বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ’, মন্তব্য রিজভীর

ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণ ভাঙতে পারেনি চিলি। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানেই মাঠ ছাড়ে দুই দল।

বল দখল, আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে ম্যাচজুড়ে আধিপত্য ছিল ব্রাজিলের। ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে মোট ২২টি শট নেয় তারা, যার আটটি ছিল লক্ষ্যে। সব মিলিয়ে তারকাদের অনুপস্থিতিতেও শক্তিশালী পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় আনচেলত্তির দল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

নেইমার-ভিনিসিয়ুস ছাড়াই ব্রাজিলের দাপুটে জয়, জালের দেখা পেলেন ‘মেসিনিও’

আপডেটের সময়: ০৬:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোদের মতো তারকা ছাড়াই চিলির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের আগ্রহ থাকলেও মাঠের খেলায় হতাশ করেনি সেলেসাওরা।

ব্রাজিলের জয়ে আলো ছড়িয়েছেন এস্তেভাও উইলিয়ান, যিনি ‘মেসিনিও’ বা ছোট মেসি নামে পরিচিত। মারাকানায় ম্যাচের প্রথমার্ধেই গোল করে দলকে এগিয়ে দেন এই তরুণ ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ  কমল স্বর্ণের দাম, সনাতন পদ্ধতিতে ১ ভরি মিলছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বড় ভক্ত এস্তেভাও। ক্লাব বিশ্বকাপে মেসির দল ইন্টার মায়ামির বিপক্ষে খেলার পর প্রিয় তারকার সঙ্গে দেখা করতেও ছুটে গিয়েছিলেন তিনি।

মারাকানায় চিলির বিপক্ষে ম্যাচেও মেসির সঙ্গে এক কাকতালীয় মিল তৈরি হয় এস্তেভাওয়ের। ম্যাচের ৩৮ মিনিটে তাঁর করা গোলে এগিয়ে যায় ব্রাজিল। মেসির গোলের সময়ের সঙ্গে মিল থাকায় বিষয়টি বাড়তি আলোচনায় আসে।

আরও পড়ুনঃ  ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনে উত্তেজনা, গ্রেপ্তার প্রায় ১ হাজার ৮০০

শুরু থেকেই চিলিকে চাপে রাখে ব্রাজিল। একের পর এক আক্রমণ করলেও ফিনিশিংয়ের দুর্বলতায় প্রথম দিকে গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা। শেষ পর্যন্ত এস্তেভাওয়ের গোলে ভাঙে সেই অচলাবস্থা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় সেলেসাওরা। ম্যাচের ৭২ মিনিটে লুকাস পাকেতার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এর চার মিনিট পর ব্রুনো গুইমারেসের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে ৩২৩ টিইইউ বিপজ্জনক রাসায়নিক, বৈরুতের মতো দুর্ঘটনার শঙ্কা