ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৫ সময় দেখুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পাওয়া চার নেতা মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ করা চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

জিয়ার ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা

এর আগে মঙ্গলবার সকালে নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

১৫ আগস্ট স্থায়ী কমিটিতে মনোনয়ন

গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন।

আরও পড়ুনঃ  প্রথম দিনেই সাড়া, বিআরটিসির ‘পিংক বাসে’ নারীদের অভিজ্ঞতা কেমন

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনীত করা হয়েছে। নতুন সদস্যদের মেধা ও বিচক্ষণ পরামর্শে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার আশা প্রকাশ করেছে বিএনপি।

স্থায়ী কমিটিতে সদস্য সংখ্যা বেড়ে ১৭

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হলেও সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়ে যায়। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করল দলটি।

আরও পড়ুনঃ  জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে: আবদুস সালাম

১৯ সদস্যের স্থায়ী কমিটিতে আগে ১৩ জন সদস্য ছিলেন। নতুন চারজন যুক্ত হওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে

তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আপডেটের সময়: ১০:০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পাওয়া চার নেতা মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ করা চার নেতা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) ও মো. ইসমাইল জবিউল্লাহ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুর ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জনগণকে যে কথা দিয়েছি, তা আগে রাখতে হবে: আবদুস সালাম

জিয়ার ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা

এর আগে মঙ্গলবার সকালে নতুন চার সদস্য শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

১৫ আগস্ট স্থায়ী কমিটিতে মনোনয়ন

গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেন।

আরও পড়ুনঃ  ‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার’: রিজভী

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনীত করা হয়েছে। নতুন সদস্যদের মেধা ও বিচক্ষণ পরামর্শে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার আশা প্রকাশ করেছে বিএনপি।

স্থায়ী কমিটিতে সদস্য সংখ্যা বেড়ে ১৭

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হলেও সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কয়েকটি পদ শূন্য হয়ে যায়। এবার একসঙ্গে চারজনকে স্থায়ী কমিটিতে যুক্ত করল দলটি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে ঢাকার চার শর্ত