ঢাকা ০৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিল্লি মেট্রোতে গোপনে নারী যাত্রীর ছবি তোলার অভিযোগ, সিআইএসএফ সদস্য বরখাস্ত জাতীয় হাসির পাত্র হিসেবে মূল্যায়িত হয়েছেন হিরো আলম’: জয় তামিলনাড়ুতে কৃষকদের বড় সুখবর, ৭৫ হাজার রুপি পর্যন্ত কৃষিঋণ মওকুফ ‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার’: রিজভী এসএসসি খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর পল্লী উন্নয়ন বোর্ডে ৩৮ জনের চাকরি, আবেদন করবেন যেভাবে ব্র্যাকে চাকরি, ফ্রেশারদেরও আবেদনের সুযোগ বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে গোলাম পরওয়ারের অভিযোগ গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের কড়া প্রতিবাদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার’: রিজভী

গুম, খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সময়ের নৈরাজ্যের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো ইয়ত্তা ছিল না।’

আরও পড়ুনঃ  ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী

তিনি অভিযোগ করেন, ওই সময়ে মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। ভিন্নমত পোষণ করলেই মানুষকে গুম কিংবা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হতো। একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যার ঘটনাকেও তিনি সেই সময়ের দুঃশাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়েছে। এর মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি মেগা প্রকল্পের নামে ‘মেগা লুটপাট ও মেগা দুর্নীতি’ হয়েছে বলে দাবি করেন রিজভী।

আরও পড়ুনঃ  রিগ্যাল ফার্নিচার কিনে গাড়ি জিতলেন ঢাকার ও পটুয়াখালীর দুই গ্রাহক

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিন থেকেই সক্রিয় রয়েছেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, দেশব্যাপী খাল খনন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সরকার সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর চেষ্টা করছে।

রিজভী আরও বলেন, দুর্যোগ ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মতো প্রতিকূল পরিস্থিতির কারণে উন্নয়ন কর্মকাণ্ডের গতি কিছুটা মন্থর হলেও সরকার দমে যায়নি। এসব প্রতিকূলতা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

তিনি জানান, সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রয়েছে।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দিল্লি মেট্রোতে গোপনে নারী যাত্রীর ছবি তোলার অভিযোগ, সিআইএসএফ সদস্য বরখাস্ত

‘ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার’: রিজভী

আপডেটের সময়: ০৫:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

গুম, খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সময়ের নৈরাজ্যের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো ইয়ত্তা ছিল না।’

আরও পড়ুনঃ  ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী

তিনি অভিযোগ করেন, ওই সময়ে মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। ভিন্নমত পোষণ করলেই মানুষকে গুম কিংবা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হতো। একজন সাবেক সংসদ সদস্যকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যার ঘটনাকেও তিনি সেই সময়ের দুঃশাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়েছে। এর মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। সোনালী ব্যাংক ও বেসিক ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি মেগা প্রকল্পের নামে ‘মেগা লুটপাট ও মেগা দুর্নীতি’ হয়েছে বলে দাবি করেন রিজভী।

আরও পড়ুনঃ  এসপিএম প্রকল্পে বাড়ছে সময় ও ব্যয়, চার দফা মেয়াদ বৃদ্ধির পরও শেষ হয়নি কাজ

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম দিন থেকেই সক্রিয় রয়েছেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, দেশব্যাপী খাল খনন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সরকার সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর চেষ্টা করছে।

রিজভী আরও বলেন, দুর্যোগ ও আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মতো প্রতিকূল পরিস্থিতির কারণে উন্নয়ন কর্মকাণ্ডের গতি কিছুটা মন্থর হলেও সরকার দমে যায়নি। এসব প্রতিকূলতা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮