ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান, জাতীয় পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের পদকপ্রাপ্তদের মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক বিতরণ করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অর্জন দেশের লাখো উদ্যোক্তা, খামারি, গবেষক এবং সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা, শ্রম এবং দক্ষতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অচিরেই আন্তর্জাতিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

আরও পড়ুনঃ  জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি জানান, প্রাণিসম্পদ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, যথাযথ পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং খামারি ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাত ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাতে পরিণত হবে।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় প্রাণিসম্পদ পদকের মাধ্যমে এ খাতের সফল উদ্যোক্তা, গবেষক ও প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তাদেরও প্রাণিসম্পদ উন্নয়নে উৎসাহিত করা সম্ভব হবে।

সূত্র: যুগান্তর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান, জাতীয় পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেটের সময়: ০১:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের পদকপ্রাপ্তদের মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক বিতরণ করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অর্জন দেশের লাখো উদ্যোক্তা, খামারি, গবেষক এবং সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা, শ্রম এবং দক্ষতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অচিরেই আন্তর্জাতিক প্রাণিসম্পদ বাজারে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।

আরও পড়ুনঃ  সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

তিনি জানান, প্রাণিসম্পদ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী