ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 ফুয়েন্তের কৌশলে বদলে যাওয়া স্পেন, ১৬ বছর পর বিশ্বজয়ের হাতছানি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩০ সময় দেখুন

২০২৬ বিশ্বকাপে স্পেনের দুর্দান্ত যাত্রার পেছনে শুধু লামিন ইয়ামাল, রদ্রি বা মিকেল ওইয়ারসাবালের পারফরম্যান্সই নয়, সবচেয়ে বড় অবদান রাখছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। নেপথ্যের এই কারিগরের পরিকল্পনা, সাহসী সিদ্ধান্ত এবং কৌশলগত পরিবর্তনের ফলেই ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন।

চলতি বিশ্বকাপে স্পেন নিজেদের খেলার ধরনে বড় পরিবর্তন এনেছে। ইউরোতে দ্রুতগতির উইং-নির্ভর আক্রমণে সফল হলেও এবার ইনজুরি কাটিয়ে ফেরা ইয়ামালের ছন্দ পুরোপুরি ফিরে না আসায় ফুয়েন্তে দলকে বল দখলভিত্তিক, ধৈর্যশীল ফুটবলে অভ্যস্ত করেন। একই সঙ্গে বল হারানোর সঙ্গে সঙ্গেই রক্ষণে সংগঠিত হয়ে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার কৌশলও দারুণভাবে কাজে লেগেছে।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

কোচের পরিকল্পনায় রদ্রি আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন। দানি অলমোকে বাড়তি দায়িত্ব দেওয়া এবং মিকেল মেরিনোর কার্যকর ব্যবহারও স্পেনকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই এই পরিবর্তনের সুফল পেয়েছে দলটি।

আরও পড়ুনঃ  ব্যবসা-বাণিজ্য সহজীকরণে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ম্যাচটির মাধ্যমে লুইস দে লা ফুয়েন্তের অধীনে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়েছে স্প্যানিশরা। এই সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং প্রতিনিয়ত নিজেদের উন্নত করার মানসিকতাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন স্প্যানিশ কোচ।

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ব্যক্তিগতভাবে সুসম্পর্ক থাকলেও মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নন ফুয়েন্তে। তার ভাষ্য, প্রতিপক্ষ আর্জেন্টিনা হোক কিংবা ইংল্যান্ড—যে দলই আসুক, তাদের মোকাবিলায় প্রস্তুত ছিল স্পেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে পাঁচজনের বিরুদ্ধে ফিফার অভিযোগ

এখন পুরো ফুটবল বিশ্বের নজর নিউ জার্সির ফাইনালের দিকে। ফুয়েন্তের পরিকল্পনা ও স্পেনের দুর্দান্ত দলগত পারফরম্যান্স ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি দেশে ফিরিয়ে আনতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

 ফুয়েন্তের কৌশলে বদলে যাওয়া স্পেন, ১৬ বছর পর বিশ্বজয়ের হাতছানি

আপডেটের সময়: ০২:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপে স্পেনের দুর্দান্ত যাত্রার পেছনে শুধু লামিন ইয়ামাল, রদ্রি বা মিকেল ওইয়ারসাবালের পারফরম্যান্সই নয়, সবচেয়ে বড় অবদান রাখছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। নেপথ্যের এই কারিগরের পরিকল্পনা, সাহসী সিদ্ধান্ত এবং কৌশলগত পরিবর্তনের ফলেই ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন।

চলতি বিশ্বকাপে স্পেন নিজেদের খেলার ধরনে বড় পরিবর্তন এনেছে। ইউরোতে দ্রুতগতির উইং-নির্ভর আক্রমণে সফল হলেও এবার ইনজুরি কাটিয়ে ফেরা ইয়ামালের ছন্দ পুরোপুরি ফিরে না আসায় ফুয়েন্তে দলকে বল দখলভিত্তিক, ধৈর্যশীল ফুটবলে অভ্যস্ত করেন। একই সঙ্গে বল হারানোর সঙ্গে সঙ্গেই রক্ষণে সংগঠিত হয়ে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার কৌশলও দারুণভাবে কাজে লেগেছে।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

কোচের পরিকল্পনায় রদ্রি আবারও নিজের সেরা ছন্দে ফিরেছেন। দানি অলমোকে বাড়তি দায়িত্ব দেওয়া এবং মিকেল মেরিনোর কার্যকর ব্যবহারও স্পেনকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই এই পরিবর্তনের সুফল পেয়েছে দলটি।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। ম্যাচটির মাধ্যমে লুইস দে লা ফুয়েন্তের অধীনে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়েছে স্প্যানিশরা। এই সাফল্যের পেছনে কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং প্রতিনিয়ত নিজেদের উন্নত করার মানসিকতাকেই সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন স্প্যানিশ কোচ।

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে ব্যক্তিগতভাবে সুসম্পর্ক থাকলেও মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নন ফুয়েন্তে। তার ভাষ্য, প্রতিপক্ষ আর্জেন্টিনা হোক কিংবা ইংল্যান্ড—যে দলই আসুক, তাদের মোকাবিলায় প্রস্তুত ছিল স্পেন।

আরও পড়ুনঃ  সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা