ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪ মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ওয়েজ অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াতকে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’: রাশেদ খাঁন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জামায়াতের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, দলটির অধিকাংশ সংসদ সদস্য আগে কখনো রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ এবং ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই ব্যবস্থা, নেতাকর্মীদের কড়া বার্তা আইনমন্ত্রীর

রাশেদ খাঁনের মতে, রাজপথের বক্তব্যে অনভ্যস্ততার কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধীদলীয় নেতা হিসেবে কথা বলতে গিয়ে জামায়াত নেতারা প্রায়ই বক্তব্যের ধারাবাহিকতা হারিয়ে ফেলছেন।

জামায়াতের আমিরের সরকারবিষয়ক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এসব বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  মাদক-জুয়া ও অপরাধে জিরো টলারেন্স, কঠোর বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

পোস্টে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে তাঁরা যেভাবে বক্তব্য দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।

বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা দিশা হারাচ্ছেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ এবং ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না করার জন্যও জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কাবার কাছে নারীকে ধাক্কা দেওয়ার ভাইরাল ভিডিওটি বাংলাদেশিদের মৃত্যুদণ্ডের নয়

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াতকে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ’: রাশেদ খাঁন

আপডেটের সময়: ০৬:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াতকে ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জামায়াতের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, দলটির অধিকাংশ সংসদ সদস্য আগে কখনো রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ এবং ‘ওয়েলফেয়ার মেকানিজমের’ তত্ত্ব অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

রাশেদ খাঁনের মতে, রাজপথের বক্তব্যে অনভ্যস্ততার কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধীদলীয় নেতা হিসেবে কথা বলতে গিয়ে জামায়াত নেতারা প্রায়ই বক্তব্যের ধারাবাহিকতা হারিয়ে ফেলছেন।

জামায়াতের আমিরের সরকারবিষয়ক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এসব বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  মসজিদ-মন্দিরকে রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পোস্টে রাশেদ খাঁন আরও উল্লেখ করেন, শেখ হাসিনার শাসনামলে তাঁরা যেভাবে বক্তব্য দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।

বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা দিশা হারাচ্ছেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ এবং ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’—এ ধরনের বক্তব্য দিয়ে নিজেদের হাসির পাত্র না করার জন্যও জামায়াত নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল