ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন রবার্তো মার্তিনেজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩০ সময় দেখুন

স্পেনের বিপক্ষে পরাজয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ। বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় দায়িত্ব চালিয়ে যাওয়ার যৌক্তিকতা দেখছেন না বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পর্তুগালের। ম্যাচের ৯১তম মিনিটে মিকেল মেরিনোর আত্মঘাতী গোলই ব্যবধান গড়ে দেয়।

আরও পড়ুনঃ  ১২ হাজার কোটি টাকা আয়ের পথে নোলানের ‘দ্য ওডিসি’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেন, পর্তুগাল জাতীয় দলের ড্রেসিংরুমে এখন নতুন নেতৃত্ব এবং নতুন কণ্ঠস্বরের প্রয়োজন।

মার্তিনেজ বলেন, ‘পর্তুগালে আমি বিশ্বকাপ জিততে এসেছিলাম। যেহেতু আমরা সেটা জিততে পারিনি, তাই এখানে আমার আর চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখানেই আমার শেষ।’

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে পর্তুগালের দায়িত্ব পালন করা মার্তিনেজ জানান, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার সঙ্গেই তাঁর চুক্তির মেয়াদও শেষ হয়েছে।

আরও পড়ুনঃ  এসএ২০-তে খেলবেন রিশাদ হোসেন

নিজের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ব্যর্থ হইনি। আমরা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলের কাছে হেরেছি। মাঠে সমানতালে লড়েছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তবে বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় এই অধ্যায়ের এখানেই ইতি টানা উচিত।’

রবার্তো মার্তিনেজের অধীনে পর্তুগালের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪-২৫ মৌসুমে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর একই স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল।

আরও পড়ুনঃ  মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

এ ছাড়া তাঁর সময়েই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। মার্তিনেজের অধীনেই জাতীয় দলের হয়ে ২৩৩ ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়েন এই তারকা ফুটবলার।

মার্তিনেজের বিদায়ের পর পর্তুগালের নতুন কোচ কে হবেন, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। দেশটির গণমাধ্যমের খবরে, আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কাজ করা অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস পর্তুগালের পরবর্তী প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন রবার্তো মার্তিনেজ

আপডেটের সময়: ০৮:২৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

স্পেনের বিপক্ষে পরাজয়ে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ। বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় দায়িত্ব চালিয়ে যাওয়ার যৌক্তিকতা দেখছেন না বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পর্তুগালের। ম্যাচের ৯১তম মিনিটে মিকেল মেরিনোর আত্মঘাতী গোলই ব্যবধান গড়ে দেয়।

আরও পড়ুনঃ  ১২ হাজার কোটি টাকা আয়ের পথে নোলানের ‘দ্য ওডিসি’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেন, পর্তুগাল জাতীয় দলের ড্রেসিংরুমে এখন নতুন নেতৃত্ব এবং নতুন কণ্ঠস্বরের প্রয়োজন।

মার্তিনেজ বলেন, ‘পর্তুগালে আমি বিশ্বকাপ জিততে এসেছিলাম। যেহেতু আমরা সেটা জিততে পারিনি, তাই এখানে আমার আর চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখানেই আমার শেষ।’

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে পর্তুগালের দায়িত্ব পালন করা মার্তিনেজ জানান, স্পেনের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার সঙ্গেই তাঁর চুক্তির মেয়াদও শেষ হয়েছে।

আরও পড়ুনঃ  ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব

নিজের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ব্যর্থ হইনি। আমরা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলের কাছে হেরেছি। মাঠে সমানতালে লড়েছি এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তবে বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় এই অধ্যায়ের এখানেই ইতি টানা উচিত।’

রবার্তো মার্তিনেজের অধীনে পর্তুগালের সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪-২৫ মৌসুমে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে বিদায়ের পর একই স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল পর্তুগাল।

আরও পড়ুনঃ  নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর, দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা