ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভারত থেকে ১৮ বাংলাদেশির প্রত্যাবর্তন, এক বছর বয়সী সন্তানসহ ফিরল কিশোরী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের শিকার হয়ে ভারতে বন্দিদশা কাটানোর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১৮ বাংলাদেশি। তাদের মধ্যে এক বছর আগে মাত্র ১৩ বছর বয়সে ভারতে পাড়ি জমানো এক কিশোরীও রয়েছে। এক বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছে সে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা ১৮ জনের মধ্যে ১৬ জন শিশু ও কিশোর-কিশোরী এবং দুজন প্রাপ্তবয়স্ক। স্থলবন্দরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মানবিক সহায়তা ও পারিবারিক পুনর্বাসনের জন্য তাদের বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ‘আতরের গন্ধের’ পর হাতিয়ার সেই স্কুলে ফের অসুস্থ ২১ শিক্ষার্থী

মানবাধিকার সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর বয়সী সন্তানসহ ফিরে আসা কিশোরীর জীবনকাহিনি বেদনাদায়ক। খুলনার বাসিন্দা ওই কিশোরী ১৩ বছর বয়সে প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে সামাজিক লোকলজ্জার ভয়ে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। সেখানে পৌঁছানোর কিছুদিন পর একটি পুত্রসন্তানের জন্ম দেয় সে।

আরও পড়ুনঃ  অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়?

এরপর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। প্রায় এক বছর কারাভোগের পর স্থানীয় একটি মানবাধিকার সংস্থার সহায়তায় সন্তানসহ তাকে কলকাতার একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পায় কিশোরীটি।

ফেরত আসা শিশুদের পারিবারিক জটিলতার বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফেরত আসা শিশুদের অনেকের মা-বাবা বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। আবার কারও মা-বাবা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেও সন্তানেরা কলকাতার বিভিন্ন শেল্টার হোমে আটকা ছিল। সমন্বিত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

জাস্টিস অ্যান্ড কেয়ারের ডেপুটি কান্ট্রি ম্যানেজার এ বি এম মুহিত হোসেন জানান, ফেরত আসা নারী ও শিশুদের সংস্থাটির বেনাপোলের নিজস্ব আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

ভারত থেকে ১৮ বাংলাদেশির প্রত্যাবর্তন, এক বছর বয়সী সন্তানসহ ফিরল কিশোরী

আপডেটের সময়: ০৯:৫০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের শিকার হয়ে ভারতে বন্দিদশা কাটানোর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১৮ বাংলাদেশি। তাদের মধ্যে এক বছর আগে মাত্র ১৩ বছর বয়সে ভারতে পাড়ি জমানো এক কিশোরীও রয়েছে। এক বছর বয়সী সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছে সে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা ১৮ জনের মধ্যে ১৬ জন শিশু ও কিশোর-কিশোরী এবং দুজন প্রাপ্তবয়স্ক। স্থলবন্দরে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে মানবিক সহায়তা ও পারিবারিক পুনর্বাসনের জন্য তাদের বেসরকারি মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলে আগুন, কারণ খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি

মানবাধিকার সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর বয়সী সন্তানসহ ফিরে আসা কিশোরীর জীবনকাহিনি বেদনাদায়ক। খুলনার বাসিন্দা ওই কিশোরী ১৩ বছর বয়সে প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে সামাজিক লোকলজ্জার ভয়ে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। সেখানে পৌঁছানোর কিছুদিন পর একটি পুত্রসন্তানের জন্ম দেয় সে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

এরপর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। প্রায় এক বছর কারাভোগের পর স্থানীয় একটি মানবাধিকার সংস্থার সহায়তায় সন্তানসহ তাকে কলকাতার একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পায় কিশোরীটি।

ফেরত আসা শিশুদের পারিবারিক জটিলতার বিষয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ফেরত আসা শিশুদের অনেকের মা-বাবা বর্তমানে ভারতের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। আবার কারও মা-বাবা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেও সন্তানেরা কলকাতার বিভিন্ন শেল্টার হোমে আটকা ছিল। সমন্বিত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযান