ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের সৌদি আরবে বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৪; দুই বাংলাদেশিসহ আহত ১০ মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সদস্য দিদার গ্রেপ্তার পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত আরও ২ জমি নিয়ে বিরোধে আটকে প্রতিমা বিসর্জন, ডিসির বৈঠকেও মেলেনি সমাধান বাংলাদেশে পাঁচ বছরে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা জাপানের আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কে বলিউড, নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও সশস্ত্র কমান্ডো নিরাপত্তা নিয়ে সরাইল থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মাগুরায় কাউন্টারের ভেতরে গুলি করে যুবদল নেতা হত্যা

মাগুরা বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিতে নিহত হয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। বুধবার (২১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়।

নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কাজ করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সাকের প্রতিদিন ভোর ৫টার আগে কাউন্টারে যেতেন এবং দুপুর ১২টা পর্যন্ত কাজ করতেন। বুধবার ভোর ৫টার দিকে তিনি কাউন্টারে পৌঁছান। এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৫টার দিকে, তিনি গুলিবিদ্ধ হন।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে সাকের কাউন্টারে একা বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। মোটরসাইকেলটির সাইলেন্সার পাইপ না থাকায় বিকট শব্দ হচ্ছিল। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি কাউন্টারের ভেতরে ঢুকে সাকেরকে গুলি করেন। এরপর দুজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রয়েল এক্সপ্রেস কাউন্টারের মালিক বিপুল কুমার দাস জানান, মোটরসাইকেলের বিকট শব্দের কারণে আশপাশের কেউ গুলির শব্দ বুঝতে পারেননি। ঘটনার আগে ঢাকাগামী এক নারী যাত্রী কাউন্টারে এসেছিলেন। গাড়ি আসতে দেরি হওয়ায় তিনি পাশের বাথরুমে যান। ফিরে এসে সাকেরকে টেবিলে মাথা রেখে পড়ে থাকতে দেখেন। তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  অভাবে ম্লান দুর্গাপূজার আনন্দ, নতুন পোশাক কিনতে পারেনি উলিপুরের ২০০ রবিদাস পরিবার

নিহতের মা গোলাম জাহিদ জানান, চিকিৎসক সাকেরকে মৃত ঘোষণা করার পর তাঁরা মরদেহ বাড়িতে নিয়ে যান। প্রথমে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করেছিলেন পরিবারের সদস্যরা। বাড়িতে মরদেহ গোসল করানোর প্রস্তুতির সময় মাথার পেছন দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখেন তাঁরা। পরে মাথায় বড় ক্ষত দেখতে পেয়ে মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কিংবা কারা এতে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রথমে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর খবর পাওয়া যায়। পরে মাথায় ক্ষত দেখা গেলে মরদেহ মর্গে পাঠানো হয়। ঘটনার পর পুলিশের একাধিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে বিভিন্নভাবে তদন্ত চালানো হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের

মাগুরায় কাউন্টারের ভেতরে গুলি করে যুবদল নেতা হত্যা

আপডেটের সময়: ০৭:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মাগুরা বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টারের ভেতরে গুলিতে নিহত হয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। বুধবার (২১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়।

নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কাজ করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, সাকের প্রতিদিন ভোর ৫টার আগে কাউন্টারে যেতেন এবং দুপুর ১২টা পর্যন্ত কাজ করতেন। বুধবার ভোর ৫টার দিকে তিনি কাউন্টারে পৌঁছান। এর কিছুক্ষণ পর, সকাল সাড়ে ৫টার দিকে, তিনি গুলিবিদ্ধ হন।

আরও পড়ুনঃ  অভাবে ম্লান দুর্গাপূজার আনন্দ, নতুন পোশাক কিনতে পারেনি উলিপুরের ২০০ রবিদাস পরিবার

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৫টার দিকে সাকের কাউন্টারে একা বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে। মোটরসাইকেলটির সাইলেন্সার পাইপ না থাকায় বিকট শব্দ হচ্ছিল। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি কাউন্টারের ভেতরে ঢুকে সাকেরকে গুলি করেন। এরপর দুজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রয়েল এক্সপ্রেস কাউন্টারের মালিক বিপুল কুমার দাস জানান, মোটরসাইকেলের বিকট শব্দের কারণে আশপাশের কেউ গুলির শব্দ বুঝতে পারেননি। ঘটনার আগে ঢাকাগামী এক নারী যাত্রী কাউন্টারে এসেছিলেন। গাড়ি আসতে দেরি হওয়ায় তিনি পাশের বাথরুমে যান। ফিরে এসে সাকেরকে টেবিলে মাথা রেখে পড়ে থাকতে দেখেন। তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ পরিচয় দিলে ভিক্ষাও নিতেন না মকবুল, বার্ধক্যে মানবেতর জীবন

নিহতের মা গোলাম জাহিদ জানান, চিকিৎসক সাকেরকে মৃত ঘোষণা করার পর তাঁরা মরদেহ বাড়িতে নিয়ে যান। প্রথমে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করেছিলেন পরিবারের সদস্যরা। বাড়িতে মরদেহ গোসল করানোর প্রস্তুতির সময় মাথার পেছন দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখেন তাঁরা। পরে মাথায় বড় ক্ষত দেখতে পেয়ে মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় দক্ষিণাঞ্চলের নদ-নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান জোরদার