ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার বিবাহিত ও জননী হিসেবে মুকুট জিতলেন জেনিফার

মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেছেন ২৭ বছর বয়সী এই প্রতিযোগী। তবে এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধি অভিনেত্রী সামিরা খান মাহির যাত্রা থেমেছে সেরা ৩০-এর আগেই।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলিজিয়ামে অনুষ্ঠিত হয় এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে নিজ দেশের দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে বিজয়ী হন জেনিফার। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তাঁর মাথায় হীরাখচিত মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ পরিয়ে দেন।

আরও পড়ুনঃ  প্রাণিসম্পদ খাত দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

মিস ইউনিভার্সের দীর্ঘ সাত দশকের ইতিহাসে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ ছিল না। ২০২৩ সালে প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনের পর এবারই প্রথম কোনো মা মূল মুকুট জয় করলেন। এ নিয়ে ২০০৬ সালের পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জিতল পুয়ের্তো রিকো।

আরও পড়ুনঃ  ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে জেনিফারের কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল না। কৌতূহলবশত চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার র‍্যাম্পে হাঁটেন তিনি। মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বসুন্দরীর মুকুট জয় করেন। ১৯৯৮ সালে পুয়ের্তো রিকোয় জন্ম নেওয়া জেনিফারের স্বামী ইয়ান কার্লোস মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাঁদের পেনেলোপে নামে সাত বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী জেনিফার পেশাগত জীবনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুনঃ  যৌথ সামরিক মহড়া দেখতে আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। শীর্ষ পাঁচে আরও ছিলেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি ও নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন। মিস ইউনিভার্সের পরবর্তী আসর ২০২৭ সালে কোস্টারিকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ফিনালে শুরুর এক ঘণ্টা আগেও দর্শক ভোট বা ‘পিপলস চয়েজ’ বিভাগে শীর্ষে ছিলেন। তবে শেষ মুহূর্তে ইকুয়েডরের প্রতিযোগী এগিয়ে যাওয়ায় সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার বিবাহিত ও জননী হিসেবে মুকুট জিতলেন জেনিফার

আপডেটের সময়: ০৫:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সের ৭৫ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর মুকুট জিতে প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেছেন ২৭ বছর বয়সী এই প্রতিযোগী। তবে এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধি অভিনেত্রী সামিরা খান মাহির যাত্রা থেমেছে সেরা ৩০-এর আগেই।

বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত হোসে মিগুয়েল আগ্রেলট কলিজিয়ামে অনুষ্ঠিত হয় এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে নিজ দেশের দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে বিজয়ী হন জেনিফার। বিদায়ী মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ তাঁর মাথায় হীরাখচিত মুকুট ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ পরিয়ে দেন।

আরও পড়ুনঃ  প্রাণিসম্পদ খাত দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

মিস ইউনিভার্সের দীর্ঘ সাত দশকের ইতিহাসে বিবাহিত নারী ও মায়েদের অংশগ্রহণের সুযোগ ছিল না। ২০২৩ সালে প্রতিযোগিতার নিয়ম পরিবর্তনের পর এবারই প্রথম কোনো মা মূল মুকুট জয় করলেন। এ নিয়ে ২০০৬ সালের পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জিতল পুয়ের্তো রিকো।

আরও পড়ুনঃ  ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে জেনিফারের কোনো সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল না। কৌতূহলবশত চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার র‍্যাম্পে হাঁটেন তিনি। মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বসুন্দরীর মুকুট জয় করেন। ১৯৯৮ সালে পুয়ের্তো রিকোয় জন্ম নেওয়া জেনিফারের স্বামী ইয়ান কার্লোস মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তাঁদের পেনেলোপে নামে সাত বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

মনোবিজ্ঞান ও সমাজকর্মে দুটি স্নাতকোত্তর ডিগ্রিধারী জেনিফার পেশাগত জীবনে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অধীনে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুনঃ  সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী