ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধানমন্ডি-৩২ এ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১ অফিসে অফিসে ছুটতে হবে না, অনলাইনেই মিলবে শিক্ষকদের অবসরের টাকা গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে চালকদের দুর্ভোগ বাংলাদেশের দাপটে দিশেহারা অস্ট্রেলিয়া, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল ‘মজার ছলে’: মার্কিন সংবাদমাধ্যম আগস্টের শেষ সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী চিকিৎসায় অর্থ বাধা হবে না, দেশেই উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্য তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২১৯
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, বাড়ছে বাজেটের চাপ; লক্ষ্য পূরণে কঠিন চ্যালেঞ্জে এনবিআর

চলতি অর্থবছরের শেষ পর্যায়ে এসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে এক লাখ কোটি টাকার বেশি পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমন পরিস্থিতিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এনবিআরের ওপর ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংস্থাটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

চলতি অর্থবছরে তিন লাখ কোটি টাকার কিছু বেশি রাজস্ব আদায় হলেও লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতি রয়ে গেছে। অথচ নতুন বাজেটের মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ৮৭ শতাংশ অর্থের জোগান দিতে হবে এনবিআরকে।

আরও পড়ুনঃ  সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

অর্থনীতিবিদরা বলছেন, শুধু করজাল সম্প্রসারণ নয়, কর ব্যবস্থায় কাঠামোগত সংস্কার, নীতির যৌক্তিকীকরণ এবং পূর্ণাঙ্গ অটোমেশন ছাড়া এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন কঠিন হবে। তাদের মতে, দেশের অর্থনীতির আকার বিবেচনায় রাজস্ব লক্ষ্যমাত্রা অযৌক্তিক নয়, তবে বাস্তবায়নে প্রয়োজন কার্যকর পদক্ষেপ।

আরও পড়ুনঃ  এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

অর্থনীতিবিদ মামুন রশীদের ভাষ্য, বড় ধরনের সংস্কার ছাড়া এ পরিমাণ রাজস্ব আদায় সম্ভব নয়। অন্যদিকে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, কর ফাঁকি রোধ এবং এনবিআরের ডিজিটালাইজেশন বাস্তবায়নে অভ্যন্তরীণ প্রতিরোধও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়ার মতে, নীতিগত ও পরিচালনাগত পরিবর্তন ছাড়া শুধু মাঠপর্যায়ে তদারকি বাড়িয়ে অতিরিক্ত দুই লাখ কোটি টাকা রাজস্ব আহরণ করা অত্যন্ত কঠিন।

আরও পড়ুনঃ  আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ না হলে সরকারের ব্যয় ব্যবস্থাপনায় চাপ বাড়বে, ঋণের ওপর নির্ভরতা বৃদ্ধি পাবে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা আরও বাড়তে পারে। তবে এনবিআরের আধুনিকায়ন, রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন এবং করজালের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বড় এই লক্ষ্য অর্জন অসম্ভব নয় বলে মনে করছেন তারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধানমন্ডি-৩২ এ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

রাজস্ব আদায়ে বড় ঘাটতি, বাড়ছে বাজেটের চাপ; লক্ষ্য পূরণে কঠিন চ্যালেঞ্জে এনবিআর

আপডেটের সময়: ১১:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চলতি অর্থবছরের শেষ পর্যায়ে এসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে এক লাখ কোটি টাকার বেশি পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এমন পরিস্থিতিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এনবিআরের ওপর ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংস্থাটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

চলতি অর্থবছরে তিন লাখ কোটি টাকার কিছু বেশি রাজস্ব আদায় হলেও লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতি রয়ে গেছে। অথচ নতুন বাজেটের মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার মধ্যে প্রায় ৮৭ শতাংশ অর্থের জোগান দিতে হবে এনবিআরকে।

আরও পড়ুনঃ  খনির বর্জ্যের স্তূপ ধসে দক্ষিণ আফ্রিকায় নিহত ১৪, আটকে থাকতে পারেন আরও অনেকে

অর্থনীতিবিদরা বলছেন, শুধু করজাল সম্প্রসারণ নয়, কর ব্যবস্থায় কাঠামোগত সংস্কার, নীতির যৌক্তিকীকরণ এবং পূর্ণাঙ্গ অটোমেশন ছাড়া এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন কঠিন হবে। তাদের মতে, দেশের অর্থনীতির আকার বিবেচনায় রাজস্ব লক্ষ্যমাত্রা অযৌক্তিক নয়, তবে বাস্তবায়নে প্রয়োজন কার্যকর পদক্ষেপ।

আরও পড়ুনঃ  সৌদি কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

অর্থনীতিবিদ মামুন রশীদের ভাষ্য, বড় ধরনের সংস্কার ছাড়া এ পরিমাণ রাজস্ব আদায় সম্ভব নয়। অন্যদিকে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করেন, কর ফাঁকি রোধ এবং এনবিআরের ডিজিটালাইজেশন বাস্তবায়নে অভ্যন্তরীণ প্রতিরোধও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়ার মতে, নীতিগত ও পরিচালনাগত পরিবর্তন ছাড়া শুধু মাঠপর্যায়ে তদারকি বাড়িয়ে অতিরিক্ত দুই লাখ কোটি টাকা রাজস্ব আহরণ করা অত্যন্ত কঠিন।

আরও পড়ুনঃ  নতুন সাউন্ড সিস্টেম থাকলেও ব্যবহার নেই, জবির অডিটোরিয়ামে বাড়ছে ভাড়া খরচ