ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা চার সংকটে বিদ্যুৎ খাত, রেকর্ড লোডশেডিংয়ে ভোগান্তি গভীর রাতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা নারীসহ পুলিশ হেফাজতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড পেল মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন হরমুজগামী জাহাজ থামাতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ল যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের প্রধান পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খনির বর্জ্যের স্তূপ ধসে দক্ষিণ আফ্রিকায় নিহত ১৪, আটকে থাকতে পারেন আরও অনেকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৩ সময় দেখুন

দক্ষিণ আফ্রিকায় একটি বৈধ খনি প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার বিশাল স্তূপ ধসে অন্তত ১৪ জন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় একটি প্ল্যাটিনাম ও অন্যান্য ধাতু উত্তোলনকারী প্রতিষ্ঠানের অনুমোদিত বর্জ্য ফেলার স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বর্জ্যের স্তূপে অবৈধভাবে খননকাজ চালানোর সময় হঠাৎ এর একটি বড় অংশ ধসে পড়ে। এতে নিচে থাকা শ্রমিকরা চাপা পড়েন। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

দুর্ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের অধিকাংশই প্রতিবেশী দেশ লেসোথো থেকে আসা নথিপত্রহীন অভিবাসী। চিকিৎসা শেষে তিন আহত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে খননকাজ পরিচালনা ও অনুমোদিত এলাকায় অনধিকার প্রবেশের অভিযোগ আনা হচ্ছে।

আঞ্চলিক পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর্থার অ্যাডামস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের খননকাজ বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  দুই সপ্তাহের গ্যাস সংকটে লক্ষ্মীপুরে নাকাল জনজীবন, সিএনজি ভাড়া বেড়েছে ৪ গুণ

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি আহতদের চিকিৎসা এবং নিখোঁজদের সন্ধানেও কাজ চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খনির বর্জ্যের স্তূপ ধসে দক্ষিণ আফ্রিকায় নিহত ১৪, আটকে থাকতে পারেন আরও অনেকে

আপডেটের সময়: ১১:০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

দক্ষিণ আফ্রিকায় একটি বৈধ খনি প্রতিষ্ঠানের বর্জ্য ফেলার বিশাল স্তূপ ধসে অন্তত ১৪ জন অবৈধ খনি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় একটি প্ল্যাটিনাম ও অন্যান্য ধাতু উত্তোলনকারী প্রতিষ্ঠানের অনুমোদিত বর্জ্য ফেলার স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বর্জ্যের স্তূপে অবৈধভাবে খননকাজ চালানোর সময় হঠাৎ এর একটি বড় অংশ ধসে পড়ে। এতে নিচে থাকা শ্রমিকরা চাপা পড়েন। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

দুর্ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  স্ট্রেচারে আদালতে আত্মসমর্পণ, অসুস্থ আসামিকে চিকিৎসার পরামর্শ বিচারকের

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত ও আহতদের অধিকাংশই প্রতিবেশী দেশ লেসোথো থেকে আসা নথিপত্রহীন অভিবাসী। চিকিৎসা শেষে তিন আহত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে খননকাজ পরিচালনা ও অনুমোদিত এলাকায় অনধিকার প্রবেশের অভিযোগ আনা হচ্ছে।

আঞ্চলিক পুলিশ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর্থার অ্যাডামস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় সব ধরনের খননকাজ বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি আহতদের চিকিৎসা এবং নিখোঁজদের সন্ধানেও কাজ চলছে।