ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রেজাউল হত্যা মামলা: দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর

বগুড়া মহানগরের চকলোকমান দক্ষিণপাড়ার বাসিন্দা রেজাউল ইসলাম ওরফে রনি (৩৬) হত্যা মামলায় দুই সহোদর আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার এ আদেশ দেন। জামিন আবেদন নামঞ্জুর হওয়া দুই আসামি হলেন শাজাহানপুর উপজেলার বেজোড়া হিন্দুপাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে রানা মিয়া (২৫) ও আকরাম হোসেন (৩০)।

আরও পড়ুনঃ  গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার

মামলার এজাহার সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম ওরফে রনি জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ১১ নভেম্বর রাত ৮টার দিকে তিনি বন্ধু নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বেজোড়া হিন্দুপাড়ায় একটি জমির বায়না দিতে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে একদল ব্যক্তি তাদের পথরোধ করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা রেজাউল ইসলামকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গেলে তার বন্ধু নজরুল ইসলামও হামলার শিকার হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্বিতীয় প্রান্তিকে শেলের মুনাফায় রেকর্ড উল্লম্ফন

গুরুতর আহত রেজাউল ইসলামকে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ১৪ দিন পর, ২০২৪ সালের ২৫ নভেম্বর তিনি মারা যান।

আরও পড়ুনঃ  চেক বাউন্স মামলায় হাইকোর্টের বার্তা: কারাবাস নয়, অগ্রাধিকার পাবে পাওনাদারের অর্থ ফেরত

এ ঘটনায় নিহতের মা রওশন আরা বেওয়া বাদী হয়ে রানা মিয়া ও আকরাম হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ। আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী ফটিক।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

রেজাউল হত্যা মামলা: দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর

আপডেটের সময়: ০৭:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

বগুড়া মহানগরের চকলোকমান দক্ষিণপাড়ার বাসিন্দা রেজাউল ইসলাম ওরফে রনি (৩৬) হত্যা মামলায় দুই সহোদর আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার এ আদেশ দেন। জামিন আবেদন নামঞ্জুর হওয়া দুই আসামি হলেন শাজাহানপুর উপজেলার বেজোড়া হিন্দুপাড়ার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে রানা মিয়া (২৫) ও আকরাম হোসেন (৩০)।

আরও পড়ুনঃ  অভিজিৎ দীপকের বাবার সম্পদের উৎস তদন্তের দাবি, বিদেশে পড়াশোনার খরচ নিয়ে প্রশ্ন

মামলার এজাহার সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম ওরফে রনি জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ১১ নভেম্বর রাত ৮টার দিকে তিনি বন্ধু নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বেজোড়া হিন্দুপাড়ায় একটি জমির বায়না দিতে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে একদল ব্যক্তি তাদের পথরোধ করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা রেজাউল ইসলামকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। তাকে রক্ষা করতে গেলে তার বন্ধু নজরুল ইসলামও হামলার শিকার হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে