ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল হামলার অভিযোগে প্রধান শিক্ষক আটক

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্তের একটি অসংলগ্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিএম জসিম উদ্দিন উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  নবম পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন বিএম জসিম উদ্দিন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে প্রতিহত করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্তকে অসংলগ্ন বক্তব্য দিতে দেখা যায়। সেখানে তিনি বলেন, “সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।” তবে ওই বক্তব্যের সত্যতা বা এর সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।

আহত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষকের বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি একাধিকবার সতর্ক করেছিলেন এবং জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছিলেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তিনি। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় ঢাকা

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল হামলার অভিযোগে প্রধান শিক্ষক আটক

আপডেটের সময়: ০৯:২৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনার পর অভিযুক্তের একটি অসংলগ্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বিএম জসিম উদ্দিন উপজেলার আওলালপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় ঢাকা

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রবেশ করেন বিএম জসিম উদ্দিন। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে শাকিল আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। এ সময় কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে প্রতিহত করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

আরও পড়ুনঃ  ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্তকে অসংলগ্ন বক্তব্য দিতে দেখা যায়। সেখানে তিনি বলেন, “সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।” তবে ওই বক্তব্যের সত্যতা বা এর সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।

আহত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষকের বিভিন্ন অনিয়ম নিয়ে তিনি একাধিকবার সতর্ক করেছিলেন এবং জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছিলেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন। সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তিনি। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের