ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা মেসির পছন্দের পানীয় ‘ইয়ারবা মাতে’ কী, কীভাবে তৈরি হয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা ভোলায় সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে, চালক নিহত নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে ইসরাইল, আলোচনার প্রস্তুতি ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ২০২৭ সালের মধ্যে এফটিএ লক্ষ্যমাত্রা

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ ও আটক বাংলাদেশিদের প্রত্যাবাসন ইস্যুতেও তিনি গুরুত্বারোপ করেন।

সোমবার (২২ জুন) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উভয় দেশ শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও মধ্যস্বত্বভোগী-হীন করার বিষয়ে একমত হয়।

এরপর দুই নেতার উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি পৃথক দলিল বিনিময় করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ  ‘এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ’—হান্নান মাসউদকে ডেপুটি স্পিকার

সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম ও তারেক রহমান দ্বিপাক্ষিক বৈঠকের ফলাফল তুলে ধরেন। বাংলাদেশ ও মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। একই সঙ্গে ২০২৭ সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ ও জনগণের সম্পর্ক দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হচ্ছে এবং মালয়েশিয়ার ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হয়েছে। তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি, শিক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত হয়েছে।

আরও পড়ুনঃ  রূপকথার কুরাসাও, ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ে গড়ল ইতিহাস

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনায় উভয় পক্ষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব (RCEP)-এ যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করে।

এর আগে সকালে ‘পেরদানা পুত্রা’ ভবনে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। পরে দুই নেতা একান্ত বৈঠক ও প্রতিনিধিদল পর্যায়ের আলোচনা করেন।

আরও পড়ুনঃ  তিস্তা নদীকে ঘিরে মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে আলমারহুম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিনিয়োগ ও অর্থনীতি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, মালয়েশিয়া থেকে বিনিয়োগ আকর্ষণই সরকারের প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে শীর্ষ পাঁচটি মালয়েশীয় কোম্পানির নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতি সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক উদারীকরণের দিকে সরকার এগোচ্ছে, যেখানে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা

শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ২০২৭ সালের মধ্যে এফটিএ লক্ষ্যমাত্রা

আপডেটের সময়: ০৮:৩৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ ও আটক বাংলাদেশিদের প্রত্যাবাসন ইস্যুতেও তিনি গুরুত্বারোপ করেন।

সোমবার (২২ জুন) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে উভয় দেশ শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও মধ্যস্বত্বভোগী-হীন করার বিষয়ে একমত হয়।

এরপর দুই নেতার উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি পৃথক দলিল বিনিময় করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ  মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বাসে ভাসল শোবিজ তারকারা