ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ তরুণ এমপিদের নিয়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে আইপিইউর সহযোগিতা ‘আমি তো জঙ্গলে বসবাস করছি না’—বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন পপি কুয়েটে শিক্ষামন্ত্রী: ‘প্রতি শিক্ষার্থীর পেছনে সরকারের বিনিয়োগ ১০ লাখ ৭৫ হাজার টাকা’ ইরানকে চাপে ফেলতে ট্রাম্পের নতুন কৌশল, পাশে থাকবে কি চীন? গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর ডিএমপিতে রদবদল, তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান রেমিট্যান্সে বড় উল্লম্ফন, আগস্টে দেশে এলো ২৯৭ কোটি ডলার চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন, প্রতিমন্ত্রীর আশ্বাস হরমুজ সংকটে কাতারের এলএনজি, বাংলাদেশে সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংকটে পড়লেই জনগণ বিএনপির ওপর আস্থা রাখে: আব্দুল বারী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

দেশ যখন গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট মোকাবিলায় জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আব্দুল বারী বলেন, দেশের মানুষ একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। একইভাবে বর্তমান সময়েও জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সংকট থেকে বের করে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তার ভাষ্য, সরকারকে আরও কিছু সময় দেওয়া হলে দেশের উন্নয়ন দৃশ্যমানভাবে এগিয়ে যাবে।

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

আরও পড়ুনঃ  এআই ব্যবহারে মানবাধিকার রক্ষার আহ্বান প্রধান বিচারপতির

পরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

বর্ণাঢ্য র‌্যালি

বেলা ১১টার দিকে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বেলুন ও কবুতর ওড়ানো হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আরও পড়ুনঃ  ১০ বছর পর খুলছে গোস্সা নিবারণী পার্ক

র‌্যালিটি জয়পুরহাট শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

সংকটে পড়লেই জনগণ বিএনপির ওপর আস্থা রাখে: আব্দুল বারী

আপডেটের সময়: ০৭:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

দেশ যখন গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট মোকাবিলায় জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আব্দুল বারী বলেন, দেশের মানুষ একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল। একইভাবে বর্তমান সময়েও জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সংকট থেকে বের করে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তার ভাষ্য, সরকারকে আরও কিছু সময় দেওয়া হলে দেশের উন্নয়ন দৃশ্যমানভাবে এগিয়ে যাবে।

পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

আরও পড়ুনঃ  জনগণের আস্থা ধরে রেখে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায় বিএনপি: তারেক রহমান