ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম আইভীর দুই আইনজীবীকে চার দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ১২ বছর পর চালু হলো চীন-উত্তর কোরিয়াকে সংযুক্তকারী সেতু ফুলে সাজানো গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানালেন শিক্ষক-শিক্ষার্থীরা যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণ-তরুণীর মৃত্যু ২০ অক্টোবর চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলার দাবি সৌদি জোটের নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে দিকনির্দেশনা

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর কাছে লালন উৎসব, নজরুলবর্ষ উদ্‌যাপন এবং শীতকালীন সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  রিয়াদ বিমানবন্দর বন্ধ: ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ যাত্রী

সভায় জানানো হয়, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উৎসবে সার্কাস, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড় ও পাপেট শোসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার নির্দেশনা দেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু, পাঠচক্র গঠন এবং বই পড়ার প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ক্ষতিগ্রস্ত দুই ভবন; হতাহতের খবর নেই

এ ছাড়া তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মাধ্যমে দেশের সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ এবং ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে আনসার-ভিডিপির মহাপরিচালক

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, লালন উৎসব ও শীতকালীন সাংস্কৃতিক আয়োজন নিয়ে দিকনির্দেশনা

আপডেটের সময়: ০৯:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর কাছে লালন উৎসব, নজরুলবর্ষ উদ্‌যাপন এবং শীতকালীন সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা তুলে ধরা হয়।

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে পদ্মায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ৭ জেলে আটক

সভায় জানানো হয়, ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উৎসবে সার্কাস, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড় ও পাপেট শোসহ বিভিন্ন ঐতিহ্যবাহী আয়োজন অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার নির্দেশনা দেন। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু, পাঠচক্র গঠন এবং বই পড়ার প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুনঃ  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.২১ বিলিয়ন ডলার

এ ছাড়া তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মাধ্যমে দেশের সাংস্কৃতিক চর্চা সম্প্রসারণ এবং ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা