ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

ইয়েমেনে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইয়েমেনে সংঘাত, বাস্তুচ্যুত এক লাখের বেশি: জাতিসংঘ

ইয়াহিয়া সারির দাবি, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, ‘দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে’ হুথি যোদ্ধারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলে হুথিরা দাবি করেছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করলে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। এরপর থেকে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যকার পুরোনো বিরোধ আবারও আলোচনায় এসেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে। এ ঘটনায় মঙ্গলবার মক্কায় সাময়িকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুনঃ  গ্রিসের কাছে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২৫

তবে সৌদি কর্তৃপক্ষের এ অভিযোগ অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, তারা কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়নি।

মক্কায় নিরাপত্তা সতর্কতা জারির কয়েক মিনিট পরই তা প্রত্যাহার করা হয়। একই সময়ে সৌদি আরবের তাইফ ও জেদ্দা শহরেও সতর্কতা জারি করা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

আপডেটের সময়: ০৪:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে হুথিদের এ দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ দাবি করেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের মারিব অঞ্চলের আকাশে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

ইয়াহিয়া সারির দাবি, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি লক্ষ্যবস্তু করা হয়। তিনি বলেন, ‘দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে’ হুথি যোদ্ধারা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলে হুথিরা দাবি করেছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সৌদি আবার হামলা চালালে আরও গভীরে আঘাতের হুমকি হুথিদের

ইয়েমেনে ২০১৫ সাল থেকে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর হুথিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করলে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। এরপর থেকে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যকার পুরোনো বিরোধ আবারও আলোচনায় এসেছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে। এ ঘটনায় মঙ্গলবার মক্কায় সাময়িকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুনঃ  ৯ দিনেও চালু হয়নি ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ভোগান্তিতে যাত্রী-চালক