ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদি আবার হামলা চালালে আরও গভীরে আঘাতের হুমকি হুথিদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ সময় দেখুন

ইয়েমেনে নতুন করে হামলা চালালে সৌদি আরবের আরও গভীরে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, সৌদি নতুন করে হামলা চালালে এবার আরও বিস্তৃত ও তীব্রভাবে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সারুরাহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

৪৮ ঘণ্টায় ১৩০ সৌদি বিমান হামলার দাবি

ইয়াহিয়া সারের দাবি, গত ৪৮ ঘণ্টায় সৌদি বাহিনী ইয়েমেনে প্রায় ১৩০টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার পরিপ্রেক্ষিতেই হুথিরা পাল্টা হামলার হুমকি দিয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

হুথি মুখপাত্র বলেন, সৌদি আরব যদি আবারও ইয়েমেনে হামলা চালায়, তাহলে তাদের জবাবের মাত্রা আরও বাড়ানো হবে। এবার সৌদির অভ্যন্তরের আরও গভীরে থাকা অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে বলে সতর্ক করেন তিনি।

মোখা ঘিরে শুরু সংঘাত

গত সপ্তাহে লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে অভিযান শুরু করে হুথিরা। তাদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব বিমান হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

এরপর সৌদি ভূখণ্ডে হামলা চালানোর দাবি করে হুথিরা। গত মঙ্গলবার সংঘটিত হামলাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের তাগিদ আইনমন্ত্রীর

ওই হামলায় সৌদির বিভিন্ন এলাকায় ৭৩ জন বেসামরিক ব্যক্তি আহত এবং কয়েকটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়েছে।

হুথিদের বিরুদ্ধে স্থলযুদ্ধের প্রস্তুতি

এদিকে হুথিদের দখলে চলে যাওয়া লোহিত সাগরের পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী।

মারিব প্রদেশের গভর্নর ও ইয়েমেন সরকারের সদস্য সুলতান আল-আরাদা জানিয়েছেন, সরকারি বাহিনীর সদস্যদের পুনর্গঠন করা হচ্ছে। শিগগিরই তারা আবার যুদ্ধক্ষেত্রে ফিরবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

‘পরাজয় যন্ত্রণাদায়ক, তবে যুদ্ধে এমন হয়’

সরকারি টেলিভিশন চ্যানেল সাবাকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-আরাদা বলেন, পূর্ব উপকূলে হুথিদের কাছে সরকারি বাহিনীর পরাজয় ‘যন্ত্রণাদায়ক এবং দুর্ভাগ্যজনক’। তবে যুদ্ধের ময়দানে এ ধরনের ধাক্কা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

হুথিদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, গোষ্ঠীটি শান্তি প্রক্রিয়া ভেস্তে দিয়েছে। এখন শান্তির পরিবর্তে তারা ইয়েমেনে আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।

ফলে একদিকে সৌদি আরবের বিমান হামলা ও হুথিদের পাল্টা হামলার হুমকি, অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর স্থলযুদ্ধের প্রস্তুতি—সব মিলিয়ে দেশটিতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

সৌদি আবার হামলা চালালে আরও গভীরে আঘাতের হুমকি হুথিদের

আপডেটের সময়: ১২:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে নতুন করে হামলা চালালে সৌদি আরবের আরও গভীরে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, সৌদি নতুন করে হামলা চালালে এবার আরও বিস্তৃত ও তীব্রভাবে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সারুরাহ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

৪৮ ঘণ্টায় ১৩০ সৌদি বিমান হামলার দাবি

ইয়াহিয়া সারের দাবি, গত ৪৮ ঘণ্টায় সৌদি বাহিনী ইয়েমেনে প্রায় ১৩০টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার পরিপ্রেক্ষিতেই হুথিরা পাল্টা হামলার হুমকি দিয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

হুথি মুখপাত্র বলেন, সৌদি আরব যদি আবারও ইয়েমেনে হামলা চালায়, তাহলে তাদের জবাবের মাত্রা আরও বাড়ানো হবে। এবার সৌদির অভ্যন্তরের আরও গভীরে থাকা অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে বলে সতর্ক করেন তিনি।

মোখা ঘিরে শুরু সংঘাত

গত সপ্তাহে লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে অভিযান শুরু করে হুথিরা। তাদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব বিমান হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

এরপর সৌদি ভূখণ্ডে হামলা চালানোর দাবি করে হুথিরা। গত মঙ্গলবার সংঘটিত হামলাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই