ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলার পাল্টা জবাব হিসেবে দেশটির একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

সোমবারের এ হামলায় সৌদি আরবের সামরিক স্থাপনা ও অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কিং খালিদ বিমানঘাঁটিতে হামলার দাবি

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের খামিস মুশায়েতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে।

তার দাবি, বিমানঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদ সংরক্ষণকেন্দ্রসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু ছিল। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বিপিএল নিয়ে শান্তর আলাদা রোমাঞ্চ, ‘এটি আমাদের জন্য বড় একটি মঞ্চ’

বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা

হামলার পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ খামিস মুশায়েত ও আভা এলাকায় স্বল্প সময়ের জন্য সতর্কতা জারি করে। এর আগে রাতেও খামিস মুশায়েত ও ইয়েমেন সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল।

খামিস মুশায়েতের এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে দেখেছেন।

আতঙ্কের বর্ণনা দিতে গিয়ে ওই বাসিন্দা বলেন, “সত্যি বলতে, আমরা রাতে একেবারেই ঘুমাতে পারিনি।”

পাঁচ দিনে ৩০০ বিমান হামলার দাবি

ইয়াহিয়া সারির দাবি, গত পাঁচ দিনে সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলা খামিস মুশায়েত ও তায়েফের বিমানঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে গত মঙ্গলবারের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে কয়েক ডজন মানুষ আহত হওয়ার তথ্য জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

এর কয়েক দিন পর রোববার দক্ষিণ সৌদি আরবের শারুরা ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করে হুথিরা।

লোহিত সাগর উপকূলে সংঘাত ঘিরে উত্তেজনা

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুথিদের নিয়ন্ত্রণ বিস্তারের পর সৌদি আরবের সঙ্গে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। সপ্তাহব্যাপী অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করে বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের অবস্থান শক্ত করার পরই পাল্টাপাল্টি হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে

গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ ফের তীব্র হওয়ার পর সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘাতও বাড়তে থাকে। ওই সময় সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ এবং লোহিত সাগরে সৌদি জাহাজে হামলার হুমকি ও কার্যক্রম শুরু করে গোষ্ঠীটি।

হরমুজ সংকটে বাব আল-মান্দেবের গুরুত্ব

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য বাব আল-মান্দেব ও লোহিত সাগরপথের গুরুত্ব আরও বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ফলে সৌদি আরব ও হুথিদের মধ্যকার সামরিক উত্তেজনা শুধু ইয়েমেন ও সৌদি আরবের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: এএফপি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

সৌদি আরবে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

আপডেটের সময়: ০৭:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলার পাল্টা জবাব হিসেবে দেশটির একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

সোমবারের এ হামলায় সৌদি আরবের সামরিক স্থাপনা ও অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কিং খালিদ বিমানঘাঁটিতে হামলার দাবি

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের খামিস মুশায়েতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে।

তার দাবি, বিমানঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদ সংরক্ষণকেন্দ্রসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু ছিল। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  পণ্য আমদানিতে দামের ঝুঁকি কমাতে হেজিং সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক

বিস্ফোরণের শব্দ, আতঙ্কে স্থানীয়রা

হামলার পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ খামিস মুশায়েত ও আভা এলাকায় স্বল্প সময়ের জন্য সতর্কতা জারি করে। এর আগে রাতেও খামিস মুশায়েত ও ইয়েমেন সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল।

খামিস মুশায়েতের এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে দেখেছেন।

আতঙ্কের বর্ণনা দিতে গিয়ে ওই বাসিন্দা বলেন, “সত্যি বলতে, আমরা রাতে একেবারেই ঘুমাতে পারিনি।”

পাঁচ দিনে ৩০০ বিমান হামলার দাবি

ইয়াহিয়া সারির দাবি, গত পাঁচ দিনে সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৩০০টির বেশি বিমান হামলা চালিয়েছে। এসব হামলা খামিস মুশায়েত ও তায়েফের বিমানঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮

এর আগে গত মঙ্গলবারের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে কয়েক ডজন মানুষ আহত হওয়ার তথ্য জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

এর কয়েক দিন পর রোববার দক্ষিণ সৌদি আরবের শারুরা ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করে হুথিরা।

লোহিত সাগর উপকূলে সংঘাত ঘিরে উত্তেজনা

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে হুথিদের নিয়ন্ত্রণ বিস্তারের পর সৌদি আরবের সঙ্গে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। সপ্তাহব্যাপী অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করে বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের অবস্থান শক্ত করার পরই পাল্টাপাল্টি হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১