ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান ব্যবসা ও বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে আরজেএসসি-আইবিএর সঙ্গে বৈঠক ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত, সাত বছরেও চালু হয়নি রংপুরের শিশু হাসপাতাল অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা ২ লাখ ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া রাড্ডা ক্লিনিকের ঘটনায় আইনি পদক্ষেপে কঠোর শাস্তির দাবি শফিকুর রহমানের ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট, থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্ত্রীসহ সাবেক এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, আদালতে দুদকের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, ছলিম উদ্দিন ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি তদন্ত কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  জেলা হাসপাতালে ১০ ও মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ

দুদকের অভিযোগ অনুযায়ী, ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।

আবেদনে আরও বলা হয়, ছলিম উদ্দিন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তা করেছেন—এমন অভিযোগও রয়েছে।

আরও পড়ুনঃ  শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে ছুরিকাঘাত, দুই দিন পর ছেলের আত্মসমর্পণ

এ ঘটনায় ২০২৫ সালের ১৬ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিএডিসির সার পরিবহণের টেন্ডারে বাধার অভিযোগ, অংশ নেয়নি কোনো প্রতিষ্ঠান

স্ত্রীসহ সাবেক এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, আদালতে দুদকের অভিযোগ

আপডেটের সময়: ০৬:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, ছলিম উদ্দিন ও তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি তদন্ত কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ  প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

দুদকের অভিযোগ অনুযায়ী, ছলিম উদ্দিন তরফদার ও তার স্ত্রী পরস্পর যোগসাজশে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।

আবেদনে আরও বলা হয়, ছলিম উদ্দিন পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তা করেছেন—এমন অভিযোগও রয়েছে।

আরও পড়ুনঃ  চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর