ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান, সামরিক স্থাপনা এড়ানোর নির্দেশ দেশ ছাড়ার পরও পিছু ছাড়েনি সাইবার হয়রানি, মুখ খুললেন মান্দানা করিমি নবম পে স্কেলের প্রজ্ঞাপন ৬ সেপ্টেম্বর, কার্যকর হবে যেদিন থেকে ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী জনপ্রিয় সংগীতশিল্পীর বাড়িতে ভয়াবহ হত্যাকাণ্ড, স্ত্রী-কন্যাসহ নিহত ৪ এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারাল বাস, কালীগঞ্জে আহত ২০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজ খুললেই বাংলাদেশি জাহাজকে অগ্রাধিকার দিতে ইরানকে ঢাকার অনুরোধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ও কনটেইনার দ্রুত চলাচলের জন্য অগ্রাধিকারমূলক ব্যবস্থা নিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার বিষয়টি কোনো একক পক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এর সঙ্গে বিভিন্ন জটিলতা ও একাধিক পক্ষ জড়িত। তাই উত্তেজনা প্রশমন করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত

আটকে থাকা বাংলাদেশি জাহাজ ও জ্বালানিবাহী নৌযান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বাংলাদেশের সুনির্দিষ্ট স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ও কনটেইনার চলাচলে দ্রুত ও অগ্রাধিকারমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি শান্ত ও উত্তেজনা প্রশমিত হওয়ার পর আটকে থাকা বাংলাদেশি কার্গো কনটেইনারগুলো সময়মতো গন্তব্যে পৌঁছানোর বিষয়টিও অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইরানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা বিবেচনায় নিয়ে এ অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারাল বাস, কালীগঞ্জে আহত ২০

বৈঠককে সৌহার্দ্যপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও সংঘাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশ সবসময় উত্তেজনা প্রশমন এবং কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান নিয়েছে।

হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস ও কর্মরত রয়েছেন। তাদের নিরাপত্তা ও কল্যাণ বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংঘাতের অবসান, সংলাপ এবং স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সম্পদবিবরণী না দিলে নতুন পে-স্কেলের সুবিধা নয়: টিআইবি

এ ছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সহযোগিতা ও প্রতিরক্ষা-সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে হুথিদের সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরবকে সহায়তার লক্ষ্যে বাংলাদেশের দীর্ঘদিনের সামুদ্রিক সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।

ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন বা হামলাকে বাংলাদেশ সমর্থন করে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পদক্ষেপে বাংলাদেশ অংশ নেয় না এবং এমন কোনো পদক্ষেপের আহ্বানও জানায় না। হুথিদের সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরবকে সহায়তার মধ্যেই বাংলাদেশের ভূমিকা সীমাবদ্ধ বলে জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুয়েতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান, সামরিক স্থাপনা এড়ানোর নির্দেশ

হরমুজ খুললেই বাংলাদেশি জাহাজকে অগ্রাধিকার দিতে ইরানকে ঢাকার অনুরোধ

আপডেটের সময়: ০৭:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ও কনটেইনার দ্রুত চলাচলের জন্য অগ্রাধিকারমূলক ব্যবস্থা নিতে ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার বিষয়টি কোনো একক পক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। এর সঙ্গে বিভিন্ন জটিলতা ও একাধিক পক্ষ জড়িত। তাই উত্তেজনা প্রশমন করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক

আটকে থাকা বাংলাদেশি জাহাজ ও জ্বালানিবাহী নৌযান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে বাংলাদেশের সুনির্দিষ্ট স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ও কনটেইনার চলাচলে দ্রুত ও অগ্রাধিকারমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি শান্ত ও উত্তেজনা প্রশমিত হওয়ার পর আটকে থাকা বাংলাদেশি কার্গো কনটেইনারগুলো সময়মতো গন্তব্যে পৌঁছানোর বিষয়টিও অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইরানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা বিবেচনায় নিয়ে এ অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  জব্দ করা পচনশীল খাদ্যশস্য থানায় রেখে নষ্ট করার সুযোগ নেই: হাইকোর্ট