ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত হোটেল নুরজাহান থেকে ধানখেত, তাজমীনের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও এআই সম্পর্কে ধারণা থাকতে হবে: অর্থমন্ত্রী সৌরভের বায়োপিকের বিতর্কিত পোস্টার নিয়ে মুখ খুললেন রাজকুমার রাও ধর্ষণ-নির্যাতনসহ একাধিক অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পীরগঞ্জের ওসির বিরুদ্ধে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার, দলে ৫ অন্তঃসত্ত্বা নারী কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত, আহত আরও দুই বিদেশে চাকরির প্রলোভনে প্রতারণা, রাজধানীতে ১২ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাজারীবাগে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অটোরিকশার প্রায় ২০টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বিত একটি অভিযান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অটোরিকশা গ্যারেজে চার্জিংয়ের জন্য বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা অনুযায়ী আলাদা মিটারের ব্যবস্থা রয়েছে। তবে অভিযানে এমন কয়েকটি গ্যারেজ পাওয়া যায়, যেগুলো বাণিজ্যিক লাইসেন্সের আওতায় পরিচালিত হলেও অটোরিকশা চার্জিং স্টেশন হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না।

আরও পড়ুনঃ  সাশ্রয়ী আবাসন নিশ্চিত না হলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বাধাগ্রস্ত হবে: রাষ্ট্রপতি

ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকা বলেন, শুধু বাণিজ্যিক লাইসেন্সের মাধ্যমে অটোরিকশা চার্জ দেওয়ার সুযোগ নেই। অনেক গ্যারেজ মালিক বৈধ ট্রেড লাইসেন্স থাকার দাবি করলেও সেগুলো বাণিজ্যিক লাইসেন্স।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি পুনর্গঠনের দাবি নাহিদ ইসলামের

তিনি বলেন, অভিযানে অবৈধ মিটার, বৈদ্যুতিক তার, চার্জিং পয়েন্টসহ অবৈধ বিদ্যুৎ সংযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। কিছু গ্যারেজ মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তি অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি।

অভিযানকালে কোনো সামারি ট্রায়াল বা জরিমানা করা হয়নি। তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। প্রয়োজনীয় বৈধ লাইসেন্স ও অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার জন্য গ্যারেজ মালিকদের সতর্ক করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রম আদালতের মাধ্যমে হবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, রাজধানীজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে ডিপিডিসি, পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে ডিপিডিসির কর্মকর্তা-কর্মচারী, হাজারীবাগ থানা পুলিশের সদস্য এবং রমনা ট্রাফিক বিভাগের সার্জেন্ট, ট্রাফিক ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে আহত, ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

হাজারীবাগে ২০ অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেটের সময়: ০৫:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় অটোরিকশার প্রায় ২০টি গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), পুলিশ ও ট্রাফিক বিভাগের সমন্বিত একটি অভিযান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিপিডিসির স্টেশন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দা মোসাদ্দেকার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অটোরিকশা গ্যারেজে চার্জিংয়ের জন্য বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা অনুযায়ী আলাদা মিটারের ব্যবস্থা রয়েছে। তবে অভিযানে এমন কয়েকটি গ্যারেজ পাওয়া যায়, যেগুলো বাণিজ্যিক লাইসেন্সের আওতায় পরিচালিত হলেও অটোরিকশা চার্জিং স্টেশন হিসেবে ব্যবহারের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছিল না।

আরও পড়ুনঃ  'ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক