ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির মিছিলে পুলিশের বাধা সৌদিতে হুতিদের হামলায় প্রাণ গেল কুমিল্লার বাংলাদেশি সজিবের ঝিনাইদহে বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা, প্রত্যেকে পেলেন ২ লাখ টাকা তিন কমিটি বাতিল ও চুক্তি বাস্তবায়নসহ পাহাড়ের সমস্যা সমাধানে ৮ দাবি আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি সিস্টেম মাইগ্রেশনে ৬ দিন বন্ধ ১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও অনলাইন লেনদেন কাজী জাফর উল্ল্যাহ ও পরিবারের ১৭১ ব্যাংক হিসাবে ১৫৫ কোটি টাকা ফ্রিজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাশ্রয়ী আবাসন নিশ্চিত না হলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বাধাগ্রস্ত হবে: রাষ্ট্রপতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিতের পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাসযোগ্য ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’

সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, নগর শুধু নাগরিক সুবিধা পাওয়ার মানুষের বসবাসের জায়গা নয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন শহর কর্মসংস্থান, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তাই পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহে সুইজারল্যান্ডের হিমবাহে দ্রুত গলন, তিন মাসে হারাল ২.২ ট্রিলিয়ন লিটার পানি

বাড়ছে নগরজীবনের নানা সংকট

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের নগরগুলোতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের পাশাপাশি যানজট, তীব্র দূষণ এবং পর্যাপ্ত ও মানসম্মত আবাসনের ঘাটতির মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এ কারণে এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ বিশেষ তাৎপর্য বহন করছে।

তিনি আরও বলেন, নিরাপদ, পর্যাপ্ত, দূষণমুক্ত, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, জমির উচ্চমূল্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে আবাসন সংকট ক্রমেই বাড়ছে। নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এ সংকট আরও তীব্র।

আরও পড়ুনঃ  ১২ কেজি এলপিজির দাম বাড়ছে ২৫২ টাকা, নতুন দাম ১ হাজার ৮৩৭

সুবিধাবঞ্চিতদের আবাসনে গুরুত্ব

সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। সুবিধাবঞ্চিত মানুষের জন্য আবাসন কর্মসূচি, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো, নিরাপদ ভবন নির্মাণবিধির যথাযথ প্রয়োগ, ভূমির সুষ্ঠু ব্যবহার এবং স্মার্ট ও টেকসই নগর ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার মাধ্যমে নাগরিক সেবা আরও সম্প্রসারণে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

আরও পড়ুনঃ  ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

সম্মিলিত উদ্যোগের আহ্বান

বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ নাগরিক সমাজ, পেশাজীবী, গবেষক এবং তরুণ প্রজন্মের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি আশা প্রকাশ করেন, সুপরিকল্পিত নগরায়ণ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে দেশের শহরগুলোর বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে। এর মাধ্যমে একটি বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যও পূরণ হবে।

সবশেষে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে নেওয়া সব কর্মসূচির সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বন্ড সুবিধার ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাও, ৯ কোটি টাকার রাজস্ব ঝুঁকি

সাশ্রয়ী আবাসন নিশ্চিত না হলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বাধাগ্রস্ত হবে: রাষ্ট্রপতি

আপডেটের সময়: ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

সবার জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার নিশ্চিতের পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাসযোগ্য ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’

সোমবার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, নগর শুধু নাগরিক সুবিধা পাওয়ার মানুষের বসবাসের জায়গা নয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন শহর কর্মসংস্থান, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও উদ্ভাবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। তাই পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগরায়ণ টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহে সুইজারল্যান্ডের হিমবাহে দ্রুত গলন, তিন মাসে হারাল ২.২ ট্রিলিয়ন লিটার পানি

বাড়ছে নগরজীবনের নানা সংকট

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের নগরগুলোতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের পাশাপাশি যানজট, তীব্র দূষণ এবং পর্যাপ্ত ও মানসম্মত আবাসনের ঘাটতির মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এ কারণে এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ বিশেষ তাৎপর্য বহন করছে।

তিনি আরও বলেন, নিরাপদ, পর্যাপ্ত, দূষণমুক্ত, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ আবাসন মানুষের অন্যতম মৌলিক চাহিদা। দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, জমির উচ্চমূল্য এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে আবাসন সংকট ক্রমেই বাড়ছে। নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এ সংকট আরও তীব্র।

আরও পড়ুনঃ  রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একসঙ্গে ১,৩২১ মেগাওয়াট উৎপাদনের রেকর্ড