ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের আওতায় আসছে পাবনা। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন আন্তঃনগর ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হবে।

নতুন এই রেল যোগাযোগ চালুর খবরে পাবনাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে জেলাবাসীর মধ্যে জমে থাকা আক্ষেপ ও ক্ষোভের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

রেলওয়ে সূত্র জানিয়েছে, উদ্বোধনী দিনে বিশেষ ট্রেন চালুর পর ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল করবে এক জোড়া আন্তঃনগর ট্রেন—‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

নতুন রেল যোগাযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কলেজশিক্ষার্থী হাসিব রানা বলেন, ছোটবেলা থেকেই ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর কথা শুনে আসছেন। এ নিয়ে মনে একটি স্বপ্ন লালন করেছেন। এখন হাতে টিকিট পেয়ে তাঁর মনে হচ্ছে, অসম্ভব মনে হওয়া সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন

পাবনা স্টেশন মাস্টার মাহাবুল ইসলাম বলেন, উদ্বোধনের দিনের জন্য এসি ও কেবিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে পাবনা স্টেশনের জন্য বরাদ্দ পাওয়া নন-এসি টিকিটের প্রায় সবই বিক্রি হয়ে গেছে। উদ্বোধনের দিন ভিড় বা ভোগান্তির আশঙ্কা থাকলেও যাত্রীরা কাউন্টারে এসে উচ্ছ্বাসের সঙ্গে টিকিট সংগ্রহ করছেন।

যেভাবে শুরু হলো সরাসরি রেল যোগাযোগ

স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ এত দিন অধরা ছিল। পরবর্তী সময়ে মাঝগ্রাম থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত আধুনিক রেলপথ নির্মাণ করা হয়। তবে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে জেলাবাসীকে নানা ভোগান্তির মুখে পড়তে হতো।

সড়কপথের যানজট ও দীর্ঘ যাত্রার ক্লান্তি এড়াতে সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। অবশেষে সরকারের উদ্যোগে সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ভারত থেকে আমদানি করা একেবারে নতুন ১২টি কোচ দিয়ে ট্রেন দুটি সাজানো হয়েছে।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেনের সময়সূচি ও যাত্রাবিরতি

নতুন সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীতে পৌঁছাবে।

অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

যাত্রাপথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করছেন, সরাসরি রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াত ব্যবস্থার উন্নয়নই হবে না, বরং জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, আধুনিক চিকিৎসাসেবা ও সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে রোগী ও শিক্ষার্থীরা কম খরচে এবং নিরাপদে রাজধানীতে যাতায়াত করতে পারবেন।

কলেজশিক্ষক রয়েল বিশ্বাস বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই রেলসেবা। আগামী ১৯ নভেম্বর এর উদ্বোধন হতে যাচ্ছে। এই ট্রেন চালু হলে পাবনার মানুষ সহজে, কম খরচে ও নিরাপদে ঢাকায় যেতে পারবেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

আরও পড়ুনঃ  আইসিজের রায় বাংলাদেশের জন্য ইতিবাচক: শামা ওবায়েদ

রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই রেলসেবার উদ্বোধন ঘোষণা করবেন। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পাবনা স্টেশন চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, পুরোনো কোচ দিয়ে জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন চালু করা সম্ভব ছিল। চাইলে এক বছর আগেও তা করা যেত। তবে তাঁর ইচ্ছা ছিল, দেরি যখন হয়েছে, তখন একেবারে নতুন কোচ দিয়ে নতুনভাবে ট্রেনটি চালু করা।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বাসসকে বলেন, পাবনার মানুষ সম্মিলিতভাবে এই রেল যোগাযোগ চেয়েছেন। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে নেওয়া প্রকল্প এবং বর্তমান সরকারের পরিকল্পনা ও উদ্যোগের সুফল এখন পাওয়া যাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

আপডেটের সময়: ০৯:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের আওতায় আসছে পাবনা। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন আন্তঃনগর ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হবে।

নতুন এই রেল যোগাযোগ চালুর খবরে পাবনাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে জেলাবাসীর মধ্যে জমে থাকা আক্ষেপ ও ক্ষোভের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

রেলওয়ে সূত্র জানিয়েছে, উদ্বোধনী দিনে বিশেষ ট্রেন চালুর পর ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল করবে এক জোড়া আন্তঃনগর ট্রেন—‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

নতুন রেল যোগাযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কলেজশিক্ষার্থী হাসিব রানা বলেন, ছোটবেলা থেকেই ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর কথা শুনে আসছেন। এ নিয়ে মনে একটি স্বপ্ন লালন করেছেন। এখন হাতে টিকিট পেয়ে তাঁর মনে হচ্ছে, অসম্ভব মনে হওয়া সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে।

আরও পড়ুনঃ  পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা ও আগুন

পাবনা স্টেশন মাস্টার মাহাবুল ইসলাম বলেন, উদ্বোধনের দিনের জন্য এসি ও কেবিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে পাবনা স্টেশনের জন্য বরাদ্দ পাওয়া নন-এসি টিকিটের প্রায় সবই বিক্রি হয়ে গেছে। উদ্বোধনের দিন ভিড় বা ভোগান্তির আশঙ্কা থাকলেও যাত্রীরা কাউন্টারে এসে উচ্ছ্বাসের সঙ্গে টিকিট সংগ্রহ করছেন।

যেভাবে শুরু হলো সরাসরি রেল যোগাযোগ

স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ এত দিন অধরা ছিল। পরবর্তী সময়ে মাঝগ্রাম থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত আধুনিক রেলপথ নির্মাণ করা হয়। তবে ঢাকায় যাতায়াতের ক্ষেত্রে জেলাবাসীকে নানা ভোগান্তির মুখে পড়তে হতো।

সড়কপথের যানজট ও দীর্ঘ যাত্রার ক্লান্তি এড়াতে সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। অবশেষে সরকারের উদ্যোগে সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ভারত থেকে আমদানি করা একেবারে নতুন ১২টি কোচ দিয়ে ট্রেন দুটি সাজানো হয়েছে।

আরও পড়ুনঃ  সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, পুরোপুরি সৌরায়িত হবে সংসদ ভবন

ট্রেনের সময়সূচি ও যাত্রাবিরতি

নতুন সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীতে পৌঁছাবে।

অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

যাত্রাপথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা মনে করছেন, সরাসরি রেল যোগাযোগ চালুর ফলে শুধু যাতায়াত ব্যবস্থার উন্নয়নই হবে না, বরং জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, আধুনিক চিকিৎসাসেবা ও সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে রোগী ও শিক্ষার্থীরা কম খরচে এবং নিরাপদে রাজধানীতে যাতায়াত করতে পারবেন।

কলেজশিক্ষক রয়েল বিশ্বাস বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই রেলসেবা। আগামী ১৯ নভেম্বর এর উদ্বোধন হতে যাচ্ছে। এই ট্রেন চালু হলে পাবনার মানুষ সহজে, কম খরচে ও নিরাপদে ঢাকায় যেতে পারবেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

আরও পড়ুনঃ  আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা