ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে হাজারীবাগে এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ডিজেল পাঠাচ্ছে রাশিয়া উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা সাজেকে বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম বেতন গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি আগামী ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। একই সঙ্গে দাবিগুলো পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

তিন দফা দাবিতে শিক্ষক নেতাদের আহ্বান

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান।

আরও পড়ুনঃ  ৪৫তম বিসিএসে এএসপি পদে সুপারিশ, গেজেটে নাম নেই ফাহিমের—ক্ষোভে বললেন, ‘এ দেশে মেধার মূল্য নাই’

লিখিত বক্তব্যে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার পর ২০২৫ সালের ১০ নভেম্বর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক বছর পেরিয়ে গেলেও দাবিগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকরা হতাশ।

শিক্ষকদের তিন দফা দাবি

শিক্ষক নেতাদের উত্থাপিত দাবিগুলো হলো—

১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম বেতন গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা।

আরও পড়ুনঃ  যার টাকা আছে, তিনিই হবেন স্কুলের সভাপতি: চিফ হুইপ

২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন করা।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষকরা উদ্বিগ্ন।

আরও পড়ুনঃ  চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়ে উঠবে যৌথ বিশ্ববিদ্যালয়

মাহবুবুর রহমান বলেন, ভবিষ্যতের আদর্শ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য দাবি পূরণ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

নতুন বই বিতরণের আগেই দাবি বাস্তবায়নের আহ্বান

শিক্ষক নেতারা আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার সময়ের মধ্যে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণে কার্যকর পদক্ষেপ নেবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবদল নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

১ জানুয়ারির মধ্যে ১০ম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আপডেটের সময়: ০৬:৩৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম বেতন গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি আগামী ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা। একই সঙ্গে দাবিগুলো পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

তিন দফা দাবিতে শিক্ষক নেতাদের আহ্বান

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান।

আরও পড়ুনঃ  ৪৫তম বিসিএসে এএসপি পদে সুপারিশ, গেজেটে নাম নেই ফাহিমের—ক্ষোভে বললেন, ‘এ দেশে মেধার মূল্য নাই’

লিখিত বক্তব্যে তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থসচিবের সভাপতিত্বে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার পর ২০২৫ সালের ১০ নভেম্বর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় এক বছর পেরিয়ে গেলেও দাবিগুলোর কোনোটিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকরা হতাশ।

শিক্ষকদের তিন দফা দাবি

শিক্ষক নেতাদের উত্থাপিত দাবিগুলো হলো—

১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান ১৩তম বেতন গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: কোন বিভাগে ফরম পূরণে কত টাকা লাগবে

২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসন করা।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষকরা উদ্বিগ্ন।

আরও পড়ুনঃ  ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে