ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০ আকিজ গ্রুপে অফিসার নিয়োগ, সঙ্গে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা দুদকে ৩ উপপরিচালকসহ ১২ কর্মকর্তার পদে রদবদল গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙানো বিদায়, শেষ হলো আর্জেন্টিনায় মেসি অধ্যায় তিন বছরেও গাজায় শান্তি অধরা, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়েছে সংঘাত শিক্ষক সংকট নিরসনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক পুলে আবেদনের সময় বাড়ল স্রোতে ফেরি বন্ধ, বারবার ভোগান্তিতে নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটের যাত্রীরা মেয়ের চাপে ১০ লাখ টাকার হেরোইন নিয়ে যশোর থেকে ঢাকায় ৬৫ বছরের মা ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদ ১০ মার্চ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ, বুধবার।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। রমজানের শুরু ও ঈদুল ফিতরের দিন নির্ধারণে চাঁদ দেখার বিষয়টিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে শুরু রোজা

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০-১১ দিন এগিয়ে আসতে পারে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের সমন্বয়ে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় হতে পারে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।

ঈদ হতে পারে ১০ মার্চ

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনে পূর্ণ হয়। শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পরই ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়।

আরও পড়ুনঃ  এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি সই বুধবার

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই ঈদের চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।

মুসলমানদের কাছে রমজানের গুরুত্ব

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়।

রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা। একই সঙ্গে নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, আত্মসংযম ও ইবাদতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  জামদানি-ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা

প্রস্তুতি শুরু হবে কয়েক মাসের মধ্যেই

২০২৭ সালের রমজানকে সামনে রেখে মুসলিম দেশগুলোতে আগামী কয়েক মাসের মধ্যে মসজিদ ও জনসেবামূলক কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে। ধর্মীয় কর্তৃপক্ষও চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা প্রকাশ করবে।

তাই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হিসেবে সামনে এলেও, বাস্তবে রোজা শুরুর দিন এবং ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখা ও ধর্মীয় কর্তৃপক্ষের চূড়ান্ত ঘোষণার ওপরই নির্ভর করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক ২৬০

২০২৭ সালে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, ঈদ ১০ মার্চ

আপডেটের সময়: ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ১০ মার্চ, বুধবার।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। রমজানের শুরু ও ঈদুল ফিতরের দিন নির্ধারণে চাঁদ দেখার বিষয়টিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে শুরু রোজা

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১২ দিন আগে শুরু হয়। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০-১১ দিন এগিয়ে আসতে পারে।

আরও পড়ুনঃ  এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বিমান, চুক্তি সই বুধবার

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ওই রাতেই প্রথম তারাবির নামাজ আদায় হতে পারে। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে রোজা। তবে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।

ঈদ হতে পারে ১০ মার্চ

সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনে পূর্ণ হয়। শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পরই ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই ঈদের চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।

মুসলমানদের কাছে রমজানের গুরুত্ব

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এই মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়।

রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করেন মুসলমানরা। একই সঙ্গে নামাজ, কোরআন তিলাওয়াত, দান-সদকা, আত্মসংযম ও ইবাদতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  এলপিজির পর অটোগ্যাসের দামও বাড়ল