ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ জামায়াত-আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিতেও বট ও গুপ্ত আছে: মীর শাহে আলম হজযাত্রীদের কোরবানির অর্থে অনিয়ম, আল মুলতাজিমকে লাখ টাকা জরিমানা সাজেকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়িতে শনিবার সড়ক-নৌপথ অবরোধ মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের আন্দোলনে নতুন মুখ নেহা বোরা, কতটা চ্যালেঞ্জ? সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল ‘৯৬ সালের মতো আ. লীগ-জামায়াত আবারও এক হয়েছে’, অভিযোগ রাশেদ খাঁনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডসংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য এ তারিখে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা হতে পারে।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। তবে ২৯ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে, ওই দিনই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  টাইগার শ্রফের গাড়িতে গুলির পর সালমান খানের বাড়িতে নিরাপত্তা জোরদার

যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফল

ফল সংগ্রহের জন্য পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে না। অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

১. অনলাইনে ফল দেখার নিয়ম

ব্যক্তিগত ফলাফল দেখতে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://educationboardresults.gov.bd

আরও পড়ুনঃ  এক মাস পর সামাজিক মাধ্যমে ফিরলেন পাভেল, পোস্টে দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা

এরপর ‘Result’ বিভাগে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন—

  • পরীক্ষার নাম নির্বাচন করতে হবে।
  • পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে।
  • রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফলাফল দেখার অপশনে ক্লিক করতে হবে।

এভাবে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন এবং মার্কশিটও ডাউনলোড করতে পারবেন।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফলাফল একসঙ্গে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঃ  ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, অবৈধ মোবাইল বন্ধের উদ্যোগ

৩. এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে যেকোনো অপারেটর থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠাতে হবে।

এসএমএস লেখার নিয়ম:

HSC Board Name (First 3 Letters) Roll 2026

বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএস লিখতে হবে—

HSC DHA 123456 2026

এরপর বার্তাটি ১৬২২২ নম্বরে পাঠালে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

চলতি বছর দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সারা দেশে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব উদ্‌যাপন: মীর শাহে আলম

২৯ অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসি পরীক্ষার ফল, জানবেন যেভাবে

আপডেটের সময়: ০৭:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডসংশ্লিষ্ট সূত্র। সম্ভাব্য এ তারিখে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৩ ও ২৪ অক্টোবর আলোচনা হতে পারে।

ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডসংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা জানান, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর আগামী ২৩ ও ২৪ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। তবে ২৯ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আশা করা হচ্ছে, ওই দিনই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

যেভাবে দেখবেন এইচএসসি পরীক্ষার ফল

ফল সংগ্রহের জন্য পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে না। অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

১. অনলাইনে ফল দেখার নিয়ম

ব্যক্তিগত ফলাফল দেখতে শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://educationboardresults.gov.bd

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন

এরপর ‘Result’ বিভাগে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। যেমন—

  • পরীক্ষার নাম নির্বাচন করতে হবে।
  • পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে।
  • রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
  • সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
  • প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফলাফল দেখার অপশনে ক্লিক করতে হবে।

এভাবে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন এবং মার্কশিটও ডাউনলোড করতে পারবেন।

২. শিক্ষাপ্রতিষ্ঠানের ফল সংগ্রহ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ পদ্ধতিতে একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফলাফল একসঙ্গে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুনঃ  ‘গণভোটের রায় মানলে আন্দোলনে যেতে হতো না’—বিএনপিকে জামায়াত আমিরের কড়া বার্তা