ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৫১ বছরের রেকর্ড ভাঙল পাকিস্তান, শাদাব-হারিসের অবিশ্বাস্য জুটি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে একসময় ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল স্বাগতিকরা। সেখান থেকে শাদাব খানের দুর্দান্ত সেঞ্চুরি ও হারিস রউফের সঙ্গে রেকর্ড গড়া জুটিতে এক উইকেটে জয় পেয়েছে পাকিস্তান।

ইংল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান করে পাকিস্তান। এই জয়ের পথে ওয়ানডে ক্রিকেটে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্বরেকর্ড গড়েছেন শাদাব ও হারিস।

আরও পড়ুনঃ  টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ভাঙলেন ১৪৯ বছরের রেকর্ড

শাদাবের প্রথম ওয়ানডে সেঞ্চুরি

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই চালিয়ে যান শাদাব খান। আট নম্বরে ব্যাট করতে নেমে ৯৬ বলে অপরাজিত ১১৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১৩টি চার ও পাঁচটি ছক্কায়। এটি ছিল তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। আট বা তার নিচের ব্যাটিং পজিশনে নেমে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

শাদাবের সঙ্গে শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়েন হারিস রউফ। তিনি ১৯ বলে অপরাজিত ৭ রান করেন। হারিসের ব্যাট থেকে আসা জয়সূচক বাউন্ডারিতেই নিশ্চিত হয় পাকিস্তানের অবিশ্বাস্য জয়।

এর আগে সফল রান তাড়ায় ওয়ানডেতে দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টসের দখলে। ১৯৭৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তাঁরা ৬৪ রানের জুটি গড়েছিলেন। ৫১ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন শাদাব ও হারিস।

আরও পড়ুনঃ  প্রথমবার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি

রিভিউয়ে বেঁচে গিয়ে বদলে দিলেন ম্যাচ

পাকিস্তানের জয়ের পথে নাটকীয় মুহূর্ত তৈরি হয় ৪৫তম ওভারে। তখন শাদাবের সংগ্রহ ৯৭ রান এবং জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।

ইংল্যান্ডের খেলোয়াড়েরা জয় উদ্‌যাপন শুরু করেন। শাদাবও প্রথমে সিদ্ধান্ত মেনে নিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকেন। কিন্তু শেষ মুহূর্তে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের চিত্র।

আরও পড়ুনঃ  অ্যাওয়ে সিরিজে ব্যাটিং ব্যর্থতা, সমস্যা মানসিকতায়: হৃদয়

রিভিউতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে ব্যাটের কানায় স্পর্শ করেছিল। ফলে আউটের সিদ্ধান্ত বাতিল হয় এবং নতুন করে লড়াইয়ে ফেরেন শাদাব। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে নিজের সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি দলকেও জয়ের কাছে নিয়ে যান তিনি।

শেষ পর্যন্ত হারিস রউফের বাউন্ডারিতে জয় নিশ্চিত হলে পাকিস্তান শিবিরে শুরু হয় উদ্‌যাপন। একসময় নিশ্চিত পরাজয়ের মুখে থাকা দলটি শুধু ম্যাচই জেতেনি, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেও নিজেদের নাম লিখিয়েছে নতুন রেকর্ডের মাধ্যমে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৫১ বছরের রেকর্ড ভাঙল পাকিস্তান, শাদাব-হারিসের অবিশ্বাস্য জুটি

আপডেটের সময়: ০৯:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে একসময় ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল স্বাগতিকরা। সেখান থেকে শাদাব খানের দুর্দান্ত সেঞ্চুরি ও হারিস রউফের সঙ্গে রেকর্ড গড়া জুটিতে এক উইকেটে জয় পেয়েছে পাকিস্তান।

ইংল্যান্ডের দেওয়া ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান করে পাকিস্তান। এই জয়ের পথে ওয়ানডে ক্রিকেটে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির বিশ্বরেকর্ড গড়েছেন শাদাব ও হারিস।

আরও পড়ুনঃ  ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শাদাবের প্রথম ওয়ানডে সেঞ্চুরি

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই চালিয়ে যান শাদাব খান। আট নম্বরে ব্যাট করতে নেমে ৯৬ বলে অপরাজিত ১১৩ রান করেন তিনি। ইনিংসটি সাজান ১৩টি চার ও পাঁচটি ছক্কায়। এটি ছিল তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। আট বা তার নিচের ব্যাটিং পজিশনে নেমে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

শাদাবের সঙ্গে শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়েন হারিস রউফ। তিনি ১৯ বলে অপরাজিত ৭ রান করেন। হারিসের ব্যাট থেকে আসা জয়সূচক বাউন্ডারিতেই নিশ্চিত হয় পাকিস্তানের অবিশ্বাস্য জয়।

এর আগে সফল রান তাড়ায় ওয়ানডেতে দশম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টসের দখলে। ১৯৭৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তাঁরা ৬৪ রানের জুটি গড়েছিলেন। ৫১ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন শাদাব ও হারিস।

আরও পড়ুনঃ  এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে হারাল রিয়াল মাদ্রিদ

রিভিউয়ে বেঁচে গিয়ে বদলে দিলেন ম্যাচ

পাকিস্তানের জয়ের পথে নাটকীয় মুহূর্ত তৈরি হয় ৪৫তম ওভারে। তখন শাদাবের সংগ্রহ ৯৭ রান এবং জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।

ইংল্যান্ডের খেলোয়াড়েরা জয় উদ্‌যাপন শুরু করেন। শাদাবও প্রথমে সিদ্ধান্ত মেনে নিয়ে প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকেন। কিন্তু শেষ মুহূর্তে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত বদলে দেয় ম্যাচের চিত্র।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি, ব্রুকের ডাবল সেঞ্চুরির পরও হার ইংল্যান্ডের