ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা, ভরণপোষণ চালাতে হিমশিম খাচ্ছেন আফগানিস্তানের সাদিক মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ ১ জানুয়ারি থেকে দুই ধাপে চালু হচ্ছে এনইআইআর, অবৈধ মোবাইল বন্ধের উদ্যোগ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে নতুন অস্ত্র উন্মোচনের ঘোষণা ইরানের হিমছড়িতে সাগরে ডুবে নিখোঁজ ৬ পর্যটকের ৪ জনের মরদেহ উদ্ধার এনসিপি সরকার গঠন করলে কোন মন্ত্রণালয় চান পাটওয়ারী, জানালেন অন্যদের সম্ভাব্য দায়িত্বও সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেক পরিস্থিতি নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের, সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রথমবার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ভাঙলেন ১৪৯ বছরের রেকর্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ভাঙলেন ১৪৯ বছরের রেকর্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি বলের হিসাবে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই অজি তারকা।

আরও পড়ুনঃ  এশিয়ান গেমসে জয়হীন, তবুও ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে উইয়ান মুল্ডারকে আউট করে ক্যারিয়ারের ৪৫০তম উইকেট তুলে নেন ৩৬ বছর বয়সী স্টার্ক। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যান পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের ৪১৪ উইকেট এবং শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের ৪৩৩ উইকেটের রেকর্ড।

বলের হিসাবেও নতুন ইতিহাস গড়েছেন স্টার্ক। টেস্টে ৪৫০ উইকেট নিতে তাঁর প্রয়োজন হয়েছে ২০ হাজার ৫৭৭ বল। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা, যিনি ২৩ হাজার ৪৭৪ বলে এই মাইলফলকে পৌঁছেছিলেন। অর্থাৎ ম্যাকগ্রার চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম খরচ করেছেন স্টার্ক।

আরও পড়ুনঃ  ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৪৫০ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করা বোলারদের তালিকায় স্টার্ক চতুর্থ। তাঁর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা ও নাথান লায়ন। নতুন এই অর্জনের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে নিজের অবস্থান আরও শক্ত করলেন স্টার্ক।

আরও পড়ুনঃ  প্রথমবার ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসি
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা, ভরণপোষণ চালাতে হিমশিম খাচ্ছেন আফগানিস্তানের সাদিক

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ভাঙলেন ১৪৯ বছরের রেকর্ড

আপডেটের সময়: ০২:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি বলের হিসাবে দ্রুততম ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই অজি তারকা।

আরও পড়ুনঃ  ভারতের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নিয়োগ ঘিরে বিতর্ক

দক্ষিণ আফ্রিকার গেবেখায় টেস্টের তৃতীয় দিনে উইয়ান মুল্ডারকে আউট করে ক্যারিয়ারের ৪৫০তম উইকেট তুলে নেন ৩৬ বছর বয়সী স্টার্ক। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যান পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের ৪১৪ উইকেট এবং শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের ৪৩৩ উইকেটের রেকর্ড।

বলের হিসাবেও নতুন ইতিহাস গড়েছেন স্টার্ক। টেস্টে ৪৫০ উইকেট নিতে তাঁর প্রয়োজন হয়েছে ২০ হাজার ৫৭৭ বল। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা, যিনি ২৩ হাজার ৪৭৪ বলে এই মাইলফলকে পৌঁছেছিলেন। অর্থাৎ ম্যাকগ্রার চেয়ে ২ হাজার ৮৯৭ বল কম খরচ করেছেন স্টার্ক।

আরও পড়ুনঃ  ভুটান যাওয়ার পথে ঢাকায় ইনফান্তিনো, বিমানবন্দরে বাফুফে সভাপতির সঙ্গে সাক্ষাৎ