দক্ষিণ আফ্রিকার জাতীয় মালবাহী রেল পরিচালনা প্রতিষ্ঠান ‘ট্রান্সনেট ফ্রেইট রেল’ বিশ্বের দীর্ঘতম মালবাহী ট্রেন চালিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ট্রেনটির মোট দৈর্ঘ্য ছিল ৭ দশমিক ৬ কিলোমিটার।
ট্রেনে ৬৯৬টি ওয়াগন
রেকর্ড গড়া ট্রেনটিতে যুক্ত ছিল ৬৯৬টি খালি মালবাহী ওয়াগন, বেশ কয়েকটি লোকোমোটিভ ও ক্রু কোচ। দক্ষিণ আফ্রিকার লোহা আকরিক রপ্তানি রুটে ট্রেনটি চলাচল করে। এই রুটের এক প্রান্তে রয়েছে সালদাহা বন্দর, অন্য প্রান্তে নর্দান কেপের খনি অঞ্চল।
ভাঙল অস্ট্রেলিয়ার রেকর্ড
এর আগে ২০০১ সালে ৬২৫টি ওয়াগন নিয়ে দীর্ঘতম মালবাহী ট্রেন চালানোর রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। দীর্ঘদিন ধরে রেকর্ডটি দেশটির দখলে ছিল। এবার আরও বেশি ওয়াগন যুক্ত করে সেই রেকর্ড ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রকৌশল দক্ষতার প্রমাণ
রেলওয়ে কর্মকর্তাদের মতে, এত দীর্ঘ একটি ট্রেন সফলভাবে পরিচালনা করা সহজ কাজ নয়। ট্রেনটির ভারসাম্যপূর্ণ ব্রেকিং ব্যবস্থা ও শক্তি ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে।
তাদের মতে, এই সাফল্য দক্ষিণ আফ্রিকার রেল খাতের উন্নত প্রকৌশল ও পরিচালনাগত দক্ষতার পরিচয় বহন করে। নতুন এই বিশ্বরেকর্ড দেশটির মালবাহী রেল পরিবহনের সক্ষমতাকেও তুলে ধরেছে।
প্রতিবেদকের নাম 























