ঢাকা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
একদিনের ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ, মিলাদুন্নবীতে সরকারি ছুটি প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’, স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের পরিকল্পনা থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা বিশেষজ্ঞ চিকিৎসকদের তথ্য সংগ্রহ করে ডলারে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাওনা টাকার চাপে অটোরিকশা ছিনতাই, চালক হত্যায় গ্রেপ্তার ২ পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ভবন নির্মাণে আইন ভাঙার সুযোগ আর থাকছে না: গৃহায়নমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ সার না পাওয়ার আশঙ্কায় গুদামের বেড়া ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অনুমোদন ছাড়াই স্লিপার কোচ, সুনামগঞ্জে ৪ বাসকে জরিমানা

অনুমোদন ছাড়াই সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অভিযোগে সুনামগঞ্জে চারটি বাসকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) রাতে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাসস্টেশন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহযোগিতায় অভিযান চালানো হয়।
অভিযানে ইউরো কোচকে ১ লাখ টাকা, বেঙ্গল পরিবহণকে ৫০ হাজার টাকা, শ্যামলী পরিবহণকে ৩০ হাজার টাকা এবং সেন্টমার্টিন পরিবহণকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন বলেন, অনুমোদন না নিয়ে সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অপরাধে চারটি বাসকে জরিমানা করা হয়েছে। সড়কে এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে বিআরটিএ সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক হাসিব ইসলাম হিমেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, যাত্রী পরিবহনে অনুমোদিত নিয়ম না মেনে বাসের কাঠামো পরিবর্তন বা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় নতুন মুখ, আসছে বড় পরিবর্তন
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

একদিনের ছুটি নিলেই টানা ৪ দিনের অবকাশ, মিলাদুন্নবীতে সরকারি ছুটি

অনুমোদন ছাড়াই স্লিপার কোচ, সুনামগঞ্জে ৪ বাসকে জরিমানা

আপডেটের সময়: ০৪:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

অনুমোদন ছাড়াই সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অভিযোগে সুনামগঞ্জে চারটি বাসকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ আগস্ট) রাতে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে নতুন বাসস্টেশন এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহযোগিতায় অভিযান চালানো হয়।
অভিযানে ইউরো কোচকে ১ লাখ টাকা, বেঙ্গল পরিবহণকে ৫০ হাজার টাকা, শ্যামলী পরিবহণকে ৩০ হাজার টাকা এবং সেন্টমার্টিন পরিবহণকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন বলেন, অনুমোদন না নিয়ে সাধারণ যাত্রীবাহী বাসকে স্লিপার কোচে রূপান্তর করে যাত্রী পরিবহনের অপরাধে চারটি বাসকে জরিমানা করা হয়েছে। সড়কে এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে বিআরটিএ সুনামগঞ্জ কার্যালয়ের পরিদর্শক হাসিব ইসলাম হিমেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, যাত্রী পরিবহনে অনুমোদিত নিয়ম না মেনে বাসের কাঠামো পরিবর্তন বা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  দেশে হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, নতুন করে আক্রান্ত ১ হাজার ২ শতাধিক