ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com
সিএনএন বিশ্লেষণ:

অর্থনৈতিক স্বার্থই ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৪৭ সময় দেখুন

‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান নিয়ে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি মূলত অর্থনৈতিক লাভ ও জাতীয় স্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে বলে বিশ্লেষণ করেছে সিএনএন। তাদের মতে, ট্রাম্প বিশ্বরাজনীতিকে কৌশলগত অংশীদারত্বের চেয়ে ব্যবসায়িক লেনদেনের দৃষ্টিতে দেখছেন।

বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের নীতিতে মিত্র ও প্রতিদ্বন্দ্বী—উভয় দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধা আদায়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ, সম্পদের অংশীদারত্ব দাবি এবং বাণিজ্যিক চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা তার কূটনীতির অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে মার্কিন নিরাপত্তা দেওয়ার বিনিময়ে টোল আদায়ের প্রস্তাব দিলেও পরে সে অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া কানাডার অর্থায়নে নির্মিত গর্ডি হাউ ব্রিজের টোল আয়ের একটি অংশ ভাগাভাগির বিষয়েও যুক্তরাষ্ট্রের পক্ষে সুবিধা আদায়ের চেষ্টা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও কানাডা জানিয়েছে, নির্মাণ ব্যয় উঠে আসার পরই কেবল মুনাফা ভাগাভাগি হবে।

সিএনএনের দাবি, ট্রাম্প প্রায়ই বিদেশি বিনিয়োগের বিপুল অঙ্কের কথা বললেও সেই দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তিনি যুক্তরাষ্ট্রে ১৯ ট্রিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসার কথা উল্লেখ করলেও স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের আমদানিনির্ভর শুল্কনীতি নিয়েও বিতর্ক রয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট চলতি বছরে কিছু শুল্ক আদায়কে অবৈধ ঘোষণা করায় সরকার ইতোমধ্যে কয়েক হাজার কোটি ডলার ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

ভেনিজুয়েলার ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসনের নীতি প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরিবর্তে দেশটির তেলসম্পদ ও অর্থনৈতিক নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সমালোচনা রয়েছে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

ইউক্রেন প্রসঙ্গে সিএনএন বলছে, দেশটির বিরল খনিজ সম্পদের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ ট্রাম্প প্রশাসনের অবস্থানকে আরও ইতিবাচক করেছে। তবে ইউক্রেন স্পষ্ট করে জানিয়েছে, তাদের প্রাকৃতিক সম্পদের মালিকানা সম্পূর্ণভাবে দেশটিরই থাকবে।

ন্যাটো নিয়েও ট্রাম্পের অবস্থান বিশ্লেষণে উঠে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। বিশ্লেষকদের মতে, এতে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়লেও দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর তাদের নির্ভরশীলতা কমে যেতে পারে।

সিএনএনের মূল্যায়ন অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি আদর্শিক বা কূটনৈতিক লক্ষ্য নয়, বরং অর্থনৈতিক সুবিধা অর্জন ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিচালিত হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

সিএনএন বিশ্লেষণ:

অর্থনৈতিক স্বার্থই ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি

আপডেটের সময়: ০২:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান নিয়ে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতি মূলত অর্থনৈতিক লাভ ও জাতীয় স্বার্থকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে বলে বিশ্লেষণ করেছে সিএনএন। তাদের মতে, ট্রাম্প বিশ্বরাজনীতিকে কৌশলগত অংশীদারত্বের চেয়ে ব্যবসায়িক লেনদেনের দৃষ্টিতে দেখছেন।

বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের নীতিতে মিত্র ও প্রতিদ্বন্দ্বী—উভয় দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক সুবিধা আদায়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ, সম্পদের অংশীদারত্ব দাবি এবং বাণিজ্যিক চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা তার কূটনীতির অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে মার্কিন নিরাপত্তা দেওয়ার বিনিময়ে টোল আদায়ের প্রস্তাব দিলেও পরে সে অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া কানাডার অর্থায়নে নির্মিত গর্ডি হাউ ব্রিজের টোল আয়ের একটি অংশ ভাগাভাগির বিষয়েও যুক্তরাষ্ট্রের পক্ষে সুবিধা আদায়ের চেষ্টা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও কানাডা জানিয়েছে, নির্মাণ ব্যয় উঠে আসার পরই কেবল মুনাফা ভাগাভাগি হবে।

সিএনএনের দাবি, ট্রাম্প প্রায়ই বিদেশি বিনিয়োগের বিপুল অঙ্কের কথা বললেও সেই দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তিনি যুক্তরাষ্ট্রে ১৯ ট্রিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসার কথা উল্লেখ করলেও স্বাধীনভাবে তা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের আমদানিনির্ভর শুল্কনীতি নিয়েও বিতর্ক রয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট চলতি বছরে কিছু শুল্ক আদায়কে অবৈধ ঘোষণা করায় সরকার ইতোমধ্যে কয়েক হাজার কোটি ডলার ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

ভেনিজুয়েলার ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসনের নীতি প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরিবর্তে দেশটির তেলসম্পদ ও অর্থনৈতিক নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সমালোচনা রয়েছে।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী