ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইংল্যান্ড ছেড়ে নতুন গন্তব্যে হামজা, আজারবাইজানের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪ সময় দেখুন

ইংল্যান্ডের দীর্ঘ ক্যারিয়ারের পর এবার নতুন ঠিকানায় যেতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। আজারবাইজানের শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসি তাকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ব্যক্তিগত শর্তে হামজা ও সাবাহ এফসির মধ্যে সমঝোতাও হয়েছে। তবে দলবদলের বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম ‘অফসাইডপ্লাস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার সাবাহ এফসিতে যোগ দিতে পারেন। কয়েক সপ্তাহ ধরেই তাকে দলে ভেড়ানোর বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল ক্লাবটি।

আরও পড়ুনঃ  অ্যানালগ নয়, ডিজিটালে রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশি এই ফুটবলারকে।

গত মৌসুমে লেস্টার সিটির হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ না পেয়ে ধারে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন তিনি। তবে লেস্টার সিটির হয়েই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময় কেটেছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সোমবার, চুক্তির আশাবাদ ট্রাম্পের

লেস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন হামজা। একই বছরে জিতেছেন এফএ কমিউনিটি শিল্ড। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে লেস্টারের চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য ছিলেন তিনি।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

আরও পড়ুনঃ  ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই, বাস্তুচ্যুত ৬০ হাজার মানুষ

সাবাহ এফসিতে যোগ দিলে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পেতে পারেন হামজা। আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি ইতোমধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ড পেরিয়ে তৃতীয় ধাপে জায়গা করে নিয়েছে। ফলে নতুন ক্লাবে গেলে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার বাছাইপর্বে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

সূত্র: আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

ইংল্যান্ড ছেড়ে নতুন গন্তব্যে হামজা, আজারবাইজানের ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন

আপডেটের সময়: ০৫:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

ইংল্যান্ডের দীর্ঘ ক্যারিয়ারের পর এবার নতুন ঠিকানায় যেতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। আজারবাইজানের শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসি তাকে দলে নিতে আগ্রহী বলে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, ব্যক্তিগত শর্তে হামজা ও সাবাহ এফসির মধ্যে সমঝোতাও হয়েছে। তবে দলবদলের বিষয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম ‘অফসাইডপ্লাস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছেড়ে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার সাবাহ এফসিতে যোগ দিতে পারেন। কয়েক সপ্তাহ ধরেই তাকে দলে ভেড়ানোর বিষয়ে আলোচনা চালিয়ে আসছিল ক্লাবটি।

আরও পড়ুনঃ  ভোজিনহার জন্য নিয়ম বদলাল চিলির লিগ, জার্সিতে থাকবে ডাকনাম

প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন মৌসুমে আজারবাইজানের ক্লাবটির জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশি এই ফুটবলারকে।

গত মৌসুমে লেস্টার সিটির হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ না পেয়ে ধারে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন হামজা। এর আগে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন তিনি। তবে লেস্টার সিটির হয়েই তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময় কেটেছে।

আরও পড়ুনঃ  জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

লেস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ জয়ের স্বাদ পেয়েছেন হামজা। একই বছরে জিতেছেন এফএ কমিউনিটি শিল্ড। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে লেস্টারের চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্য ছিলেন তিনি।

ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।

আরও পড়ুনঃ  বেনজীরের জামিন বাতিলে উদ্যোগ সরকারের