ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে সম্পন্ন হয়? ইসলাম কী বলছে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন হাইকোর্টে খারিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের দেশীয় প্রযুক্তির চিকিৎসা যন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা, স্বাস্থ্য খাতে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বাংলাদেশের বস্ত্রখাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইভিত্তিক ‘আস্ক ইউটিউব’ সুবিধা, বদলাবে ভিডিও খোঁজার অভিজ্ঞতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৩ সময় দেখুন

ভিডিও খোঁজার প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা চালু করছে ইউটিউব। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারের নাম ‘আস্ক ইউটিউব’, যা ব্যবহারকারীদের চ্যাটের মতো আলাপে ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে।

বর্তমানে ব্যবহারকারীরা সার্চ বক্সে কীওয়ার্ড লিখে ভিডিওর তালিকা পান এবং সেখান থেকে প্রয়োজনীয় ভিডিও বেছে নেন। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারী সরাসরি প্রশ্ন লিখে বা প্রম্পট দিয়ে নির্দিষ্ট বিষয়ের ভিডিও দ্রুত খুঁজে নিতে পারবেন।

আরও পড়ুনঃ  হরমুজে রাডার বন্ধ করে চলছিল জাহাজ, মাইন বিস্ফোরণ

ইউটিউবের তথ্যমতে, সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘Ask’ নামে একটি বাটন যুক্ত থাকবে। সেখানে ক্লিক করলে চ্যাটভিত্তিক একটি ইন্টারফেস চালু হবে, যেখানে ব্যবহারকারী প্রশ্ন করলে এআই তাৎক্ষণিক উত্তর দেবে এবং প্রাসঙ্গিক ভিডিও সাজেস্ট করবে।

আরও পড়ুনঃ  এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে শিল্প ও সাধারণ মানুষ

এছাড়া এই ফিচার ভিডিওর সংক্ষিপ্ত সারাংশ তৈরি করা, বিষয়ভিত্তিক তথ্য দেওয়া এবং ভিডিও চলাকালীন অতিরিক্ত তথ্য সরবরাহ করতেও সক্ষম হবে বলে জানানো হয়েছে। ফলে আলাদা কোনো ওয়েবসাইটে না গিয়েই ভিডিও থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুনঃ  এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা

প্রাথমিকভাবে ‘আস্ক ইউটিউব’ ফিচারটি ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। শুরুতে এটি ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজসহ কয়েকটি ভাষায় ব্যবহার করা যাবে।

প্রযুক্তিবিদদের মতে, এই উদ্যোগ ইউটিউব সার্চকে আরও ইন্টারঅ্যাকটিভ ও স্মার্ট করে তুলবে এবং ব্যবহারকারীদের কনটেন্ট খোঁজার অভিজ্ঞতা আরও সহজ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইভিত্তিক ‘আস্ক ইউটিউব’ সুবিধা, বদলাবে ভিডিও খোঁজার অভিজ্ঞতা

আপডেটের সময়: ০১:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ভিডিও খোঁজার প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা চালু করছে ইউটিউব। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারের নাম ‘আস্ক ইউটিউব’, যা ব্যবহারকারীদের চ্যাটের মতো আলাপে ভিডিও খুঁজে পেতে সাহায্য করবে।

বর্তমানে ব্যবহারকারীরা সার্চ বক্সে কীওয়ার্ড লিখে ভিডিওর তালিকা পান এবং সেখান থেকে প্রয়োজনীয় ভিডিও বেছে নেন। নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারী সরাসরি প্রশ্ন লিখে বা প্রম্পট দিয়ে নির্দিষ্ট বিষয়ের ভিডিও দ্রুত খুঁজে নিতে পারবেন।

আরও পড়ুনঃ  জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ইউটিউবের তথ্যমতে, সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘Ask’ নামে একটি বাটন যুক্ত থাকবে। সেখানে ক্লিক করলে চ্যাটভিত্তিক একটি ইন্টারফেস চালু হবে, যেখানে ব্যবহারকারী প্রশ্ন করলে এআই তাৎক্ষণিক উত্তর দেবে এবং প্রাসঙ্গিক ভিডিও সাজেস্ট করবে।

আরও পড়ুনঃ  কর্নেল (অব.) অলি আহমেদকে নিয়ে রাশেদ খানের মন্তব্য, বিরোধী জোটে ভাঙনের ইঙ্গিত