ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’ তৈরি করুন সহজেই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫৩ সময় দেখুন

সাধারণ ফ্রাইড রাইসে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে তৈরি করতে পারেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’। নামটি শুনতে একটু ভিন্ন মনে হলেও এটি তৈরি করা বেশ সহজ। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে রান্না করা যায় সুস্বাদু এই পদটি।

প্রয়োজনীয় উপকরণ

  • রান্না করা ভাত: ২ কাপ
  • চিংড়ি মাছ (খোসা ছাড়ানো): ১/২ কাপ
  • ডিমের ঝুরি: ২টি
  • পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ
  • আদা বাটা: ১ চা চামচ
  • রসুন বাটা: ১ চা চামচ
  • সিদ্ধ মটরশুঁটি: পরিমাণমতো
  • পেঁয়াজ পাতা কুচি: পরিমাণমতো
  • লেবুর রস: ২ চা চামচ
  • সয়া সস: ১ টেবিল চামচ
  • ওয়েস্টার সস: ১ চা চামচ
  • ফিশ সস: ১ চা চামচ
  • লাল মরিচের পেস্ট: ১/২ চা চামচ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে)
  • তিলের তেল বা রান্নার তেল: ১ টেবিল চামচ
  • লবণ: স্বাদমতো
আরও পড়ুনঃ  রিয়াদে বড় বৈঠক, দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায়

প্রস্তুত প্রণালী

১. মশলা ও চিংড়ি কষানো:
প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও চিংড়ি মাছ দিয়ে প্রায় ৩ মিনিট কষিয়ে নিন।

আরও পড়ুনঃ  দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সভায় নাহিদ ইসলামের বক্তব্য

২. স্বাদ বাড়ানো:
এবার লাল মরিচের পেস্ট ও লেবুর রস দিয়ে আরও ২ মিনিট রান্না করুন।

৩. ভাত ও সস মেশানো:
প্যানে রান্না করা ভাত দিয়ে দিন। এরপর একে একে সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, ডিমের ঝুরি, সিদ্ধ মটরশুঁটি, পেঁয়াজ পাতা কুচি ও স্বাদমতো লবণ যোগ করুন।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

৪. ফ্রাই করা:
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ৬ থেকে ৭ মিনিট ভেজে নিন, যাতে সব স্বাদ ভাতের সঙ্গে ভালোভাবে মিশে যায়।

৫. পরিবেশন:
রান্না শেষে ওপর থেকে কিছুটা পেঁয়াজ পাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ‘নাসি গরেং’।

সহজ প্রস্তুত প্রণালী ও দারুণ স্বাদের কারণে ইন্দোনেশিয়ার এই খাবারটি এখন বিশ্বের বিভিন্ন দেশেই জনপ্রিয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’ তৈরি করুন সহজেই

আপডেটের সময়: ০৫:০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

সাধারণ ফ্রাইড রাইসে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে তৈরি করতে পারেন ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’। নামটি শুনতে একটু ভিন্ন মনে হলেও এটি তৈরি করা বেশ সহজ। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে রান্না করা যায় সুস্বাদু এই পদটি।

প্রয়োজনীয় উপকরণ

  • রান্না করা ভাত: ২ কাপ
  • চিংড়ি মাছ (খোসা ছাড়ানো): ১/২ কাপ
  • ডিমের ঝুরি: ২টি
  • পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ
  • আদা বাটা: ১ চা চামচ
  • রসুন বাটা: ১ চা চামচ
  • সিদ্ধ মটরশুঁটি: পরিমাণমতো
  • পেঁয়াজ পাতা কুচি: পরিমাণমতো
  • লেবুর রস: ২ চা চামচ
  • সয়া সস: ১ টেবিল চামচ
  • ওয়েস্টার সস: ১ চা চামচ
  • ফিশ সস: ১ চা চামচ
  • লাল মরিচের পেস্ট: ১/২ চা চামচ (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে)
  • তিলের তেল বা রান্নার তেল: ১ টেবিল চামচ
  • লবণ: স্বাদমতো
আরও পড়ুনঃ  বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেফতার ২

প্রস্তুত প্রণালী

১. মশলা ও চিংড়ি কষানো:
প্রথমে প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও চিংড়ি মাছ দিয়ে প্রায় ৩ মিনিট কষিয়ে নিন।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

২. স্বাদ বাড়ানো:
এবার লাল মরিচের পেস্ট ও লেবুর রস দিয়ে আরও ২ মিনিট রান্না করুন।

৩. ভাত ও সস মেশানো:
প্যানে রান্না করা ভাত দিয়ে দিন। এরপর একে একে সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, ডিমের ঝুরি, সিদ্ধ মটরশুঁটি, পেঁয়াজ পাতা কুচি ও স্বাদমতো লবণ যোগ করুন।

আরও পড়ুনঃ  কর্ণফুলী নদীর পাড়ে চলছে বড় নির্মাণকাজ, স্থানীয়রা উদ্বিগ্ন