ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর, নেতৃত্বে সালমান অস্ত্র হাতে মহড়া দেওয়া ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় ঈশ্বরদীতে থানা ঘেরাও যৌতুকের দাবিতে স্ত্রীর কব্জি কেটে বিচ্ছিন্ন, স্বামীর যাবজ্জীবন তিতাস গ্যাসে ১৩৫ জন নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ ৪৫তম বিসিএসে ক্যাডার হয়েও চাকরিতে যোগ দেওয়া হলো না তানভীরের রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর কতটা সত্য? যা জানা গেল ইবির হলে রুমমেটদের গোপন ছবি-ভিডিও পাঠানোর অভিযোগ, ছাত্রীকে স্থায়ী বহিষ্কার সাতক্ষীরায় সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু ১৮ হাজার শিক্ষার্থী, কিন্তু শ্রেণিকক্ষ-শিক্ষক সংকটে নীলফামারী কলেজ গাজার ক্যাফেতে ইসরায়েলি হামলা, নিহত ৬
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইবির হলে রুমমেটদের গোপন ছবি-ভিডিও পাঠানোর অভিযোগ, ছাত্রীকে স্থায়ী বহিষ্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১৬ সময় দেখুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের রুমমেট ও অন্য ছাত্রীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ধারণ করে প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে এক ছাত্রীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল কর্তৃপক্ষ।

বহিষ্কৃত ছাত্রী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুবাউল জান্নাত ঐশী। মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী।

প্রেমের সম্পর্কের জেরে ছবি-ভিডিও পাঠানোর অভিযোগ

হল প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ছাত্রীর যুক্তরাজ্যপ্রবাসী ‘আবিদ’ নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের সূত্র ধরে তিনি সহপাঠী ও রুমমেটদের অনুমতি ছাড়া তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ওই ব্যক্তির কাছে পাঠাতেন।

আরও পড়ুনঃ  নারীদের নিরাপদ যাতায়াতে ঢাকায় চালু হলো ‘পিংক বাস’

পরবর্তীতে তাদের সম্পর্কের অবনতি হলে ওই ব্যক্তি পাঠানো ছবি ও ভিডিওর কিছু অংশ হলের ভুক্তভোগী ছাত্রীদের কাছে পাঠান। গত ৭ আগস্ট বিষয়টি প্রকাশ্যে এলে হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তদন্ত কমিটি গঠন, জব্দ দুই মোবাইল

ঘটনা প্রকাশের পর হল প্রভোস্টের কক্ষে জরুরি সভা ডাকা হয়। বিষয়টি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন।

আরও পড়ুনঃ  অটোরিকশাকে ধাক্কা দিয়ে শোরুমে ট্রাক, প্রাণ গেল ২ জনের

তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্রীর দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর হল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

মুচলেকা নেওয়া হয়েছে

হলের অন্যান্য ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত ছাত্রী ও তার বাবা-মায়ের কাছ থেকে স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে ওই ছবি ও ভিডিও আর প্রচার করা হবে না—এমন অঙ্গীকার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: মাহদী আমিন

এ ছাড়া জব্দ করা দুটি মোবাইল ফোনের মেমোরি কার্ডে থাকা আপত্তিকর তথ্য মুছে দিয়ে সেগুলো ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে হল প্রশাসন।

যা বলছে হল প্রশাসন

জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর হল বডির সভায় বিষয়টি পর্যালোচনা ও আলোচনা করা হয়। এরপর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রীকে হল থেকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চোটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর, নেতৃত্বে সালমান

ইবির হলে রুমমেটদের গোপন ছবি-ভিডিও পাঠানোর অভিযোগ, ছাত্রীকে স্থায়ী বহিষ্কার

আপডেটের সময়: ১০:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলের রুমমেট ও অন্য ছাত্রীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ধারণ করে প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে এক ছাত্রীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল কর্তৃপক্ষ।

বহিষ্কৃত ছাত্রী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তুবাউল জান্নাত ঐশী। মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী।

প্রেমের সম্পর্কের জেরে ছবি-ভিডিও পাঠানোর অভিযোগ

হল প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ছাত্রীর যুক্তরাজ্যপ্রবাসী ‘আবিদ’ নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের সূত্র ধরে তিনি সহপাঠী ও রুমমেটদের অনুমতি ছাড়া তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ওই ব্যক্তির কাছে পাঠাতেন।

আরও পড়ুনঃ  গুলিতে বদলে গেছে জীবন, চিকিৎসার খরচ চালাতে হিমশিম জুলাইযোদ্ধা ইমরানের পরিবার

পরবর্তীতে তাদের সম্পর্কের অবনতি হলে ওই ব্যক্তি পাঠানো ছবি ও ভিডিওর কিছু অংশ হলের ভুক্তভোগী ছাত্রীদের কাছে পাঠান। গত ৭ আগস্ট বিষয়টি প্রকাশ্যে এলে হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তদন্ত কমিটি গঠন, জব্দ দুই মোবাইল

ঘটনা প্রকাশের পর হল প্রভোস্টের কক্ষে জরুরি সভা ডাকা হয়। বিষয়টি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন।

আরও পড়ুনঃ  রিগ্যাল ফার্নিচার কিনে গাড়ি জিতলেন ঢাকার ও পটুয়াখালীর দুই গ্রাহক

তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্রীর দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর হল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

মুচলেকা নেওয়া হয়েছে

হলের অন্যান্য ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্ত ছাত্রী ও তার বাবা-মায়ের কাছ থেকে স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়েছে। এতে ভবিষ্যতে ওই ছবি ও ভিডিও আর প্রচার করা হবে না—এমন অঙ্গীকার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইস্ট বেকার ব্রেডের মান পরীক্ষায় সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান