ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?  রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী ইস্ট বেকার ব্রেডের মান পরীক্ষায় সন্তোষজনক ফল: প্রস্তুতকারক প্রতিষ্ঠান হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন: রিজভী বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম ৫৬ বছরেও ফিট সাইফ আলী খান, জানালেন তাঁর সহজ জীবনযাপনের রহস্য সামরিক ও রাজনৈতিক—দুই ক্ষেত্রেই ইরান বিজয়ী হয়েছে: গালিবাফ মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অটোরিকশাকে ধাক্কা দিয়ে শোরুমে ট্রাক, প্রাণ গেল ২ জনের

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়েছে একটি ট্রাক। ভয়াবহ এ দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ আরও তিনজন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরের পর হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কের হিরোন মটরস শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে অটোরিকশা-ইবাইক চার্জে: জ্বালানিমন্ত্রী

নিহতরা হলেন হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।

যেভাবে ঘটল ভয়াবহ দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ নম্বরের ট্রাকটি হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও দুই জাহাজের সংঘর্ষ

ধাক্কার পর ট্রাকটি অটোরিকশাটিকে বেশ কিছু দূর টেনেহিঁচড়ে নিয়ে যায়। একপর্যায়ে সড়কের পাশে থাকা ‘হিরোন মটরস’ মোটরসাইকেল শোরুমে ঢুকে পড়ে ট্রাকটি।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

আহত ৩ জন হাসপাতালে

হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। অটোরিকশায় থাকা এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২৮ হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে আলোচনায় মাজেদুর রহমান, কে এই ব্যাংকার?

অটোরিকশাকে ধাক্কা দিয়ে শোরুমে ট্রাক, প্রাণ গেল ২ জনের

আপডেটের সময়: ০৫:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে টেনেহিঁচড়ে মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়েছে একটি ট্রাক। ভয়াবহ এ দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীসহ আরও তিনজন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরের পর হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কের হিরোন মটরস শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, টাইগারদের অভিনন্দন জামায়াত আমিরের