ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১২ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে পিছু না হটার ঘোষণা ইরানের লোডশেডিং নিয়ে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, কয়েক দিনের মধ্যে সংকট কাটার আশা জ্বালানি সংকট নিয়ে সন্ধ্যায় জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন গুরুতর অসুস্থ সাংবাদিক শফি আলম, চিকিৎসায় সহায়তার আহ্বান উত্তরায় তীব্র গ্যাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সিএনজি চালকেরা রাজধানীতে গ্যাস সংকট: বন্ধ বহু সিএনজি স্টেশন, ভোগান্তিতে চালকেরা কারাগারে থেকেও গাড়ি পোড়ানোর অভিযোগ, সাবেক মেজর সাদিককে নিয়ে পুলিশের ব্যাখ্যা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, টাইগারদের অভিনন্দন জামায়াত আমিরের

ডারউইনে টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুনঃ  চীনের শুল্ক ফাঁকিতে ৪০টির বেশি দেশকে ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ দলের এই সাফল্যের পেছনে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন জামায়াত আমির। কঠিন পরিস্থিতিতেও খেলোয়াড়রা যে ধৈর্য, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

তিনি বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের মানসিক শক্তি এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব এমন গুরুত্বপূর্ণ জয় অর্জনে বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের এই পারফরম্যান্স দেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৫৬

ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও উঁচুতে নিয়ে যেতে ক্রিকেটাররা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিবৃতির শেষে জাতীয় দলের খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, টাইগারদের অভিনন্দন জামায়াত আমিরের

আপডেটের সময়: ০২:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

ডারউইনে টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ দলের এই সাফল্যের পেছনে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন জামায়াত আমির। কঠিন পরিস্থিতিতেও খেলোয়াড়রা যে ধৈর্য, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ১৭ বছর পর ভেনেজুয়েলা-ইসরায়েলের কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্ত

তিনি বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের মানসিক শক্তি এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব এমন গুরুত্বপূর্ণ জয় অর্জনে বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের এই পারফরম্যান্স দেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমীকে অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ  সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধতার রায়ের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর লিভ টু আপিল