যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। দেশটির সামরিক কর্তৃপক্ষ বলেছে, প্রতিপক্ষের ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।
রোববার (১৬ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দিদের দেশে ফিরে আসার বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এমন অবস্থান তুলে ধরেছে ইরানের সামরিক বাহিনী।
প্রতিরোধের চেতনা অব্যাহত রাখার দাবি
বিবৃতিতে বলা হয়েছে, অতীতের ‘প্রতিরোধের চেতনা’ বর্তমান প্রজন্মের ইরানিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, আধুনিক অস্ত্র ও সামরিক সক্ষমতায় এগিয়ে থাকা শক্তির বিরুদ্ধেও ইরানিরা নিজেদের অবস্থান ধরে রেখেছে।
ইরানি সামরিক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রতিপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত নিজেদের দাবিকে প্রতিষ্ঠিত করা এবং দেশটির সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে তারা অবস্থান অব্যাহত রাখবে।
বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী বর্তমান পরিস্থিতিতে নিজেদের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে।
প্রতিবেদকের নাম 




















