
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ইসি ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। যাচাই-বাছাইয়ে কোনো ধরনের অসামঞ্জস্যতা না পাওয়ায় মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।
ফলে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণে এখন প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমার দিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।
প্রতিবেদকের নাম 




















