ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের মুন্সীগঞ্জের হাসপাতালে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি পরিস্থিতি খারাপ হলেই দায় অন্যের—ট্রাম্পের বিরুদ্ধে পুরোনো কৌশল নতুন করে আলোচনায় ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়ার উদ্যোগ: তথ্যমন্ত্রী ৯০০ কর্মী ছাঁটাই করে আলোচনায় আসা সিইও এবার নিজেই চাকরিচ্যুত দীর্ঘদিনের মোতায়েনের মধ্যেই মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’ পরিদর্শনে সেন্টকম প্রধান জার্মানির সহায়তায় ভারতের ৬ সাবমেরিন প্রকল্পে গতি, অনুমোদনের অপেক্ষায় বড় প্রতিরক্ষা চুক্তি বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, জানালেন অর্থমন্ত্রী সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করার দাবি, কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে বড় পরিবর্তনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১২

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) দেশটির মেজোকেরেসতেস শহরের কাছে এম৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

পোল্যান্ডগামী বাসে ছিলেন ৫৯ জন

দুর্ঘটনার সময় বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। যাত্রীদের সবাই পোলিশ নাগরিক বলে জানা গেছে। বাসটি সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাচ্ছিল।

আরও পড়ুনঃ  ট্রাম্পের দাবি: ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তি ভেঙে পড়েছে

পুলিশের তথ্য অনুযায়ী, নীরেৎহাজা শহরের দিকে যাওয়ার সময় কোনো একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে সেটি উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ২৫৪, ধ্বংসস্তূপে আটকা হাজারো মানুষ

ঘুমিয়ে পড়েছিলেন চালক?

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর চালককে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

দুই দশকের বেশি সময় পর বড় প্রাণহানি

হাঙ্গেরিতে ২০০৩ সালের পর এটিকে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ওই বছর শিওফক এলাকায় একটি ট্রেনের সঙ্গে জার্মান পর্যটকবাহী বাসের সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছিলেন।

আরও পড়ুনঃ  জাহান্নামের দরজা ‘দারবাজা গ্যাস কূপ’

সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতদের পরিচয় ও আহতদের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

হাঙ্গেরিতে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১২

আপডেটের সময়: ০৩:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) দেশটির মেজোকেরেসতেস শহরের কাছে এম৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

পোল্যান্ডগামী বাসে ছিলেন ৫৯ জন

দুর্ঘটনার সময় বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। যাত্রীদের সবাই পোলিশ নাগরিক বলে জানা গেছে। বাসটি সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাচ্ছিল।

আরও পড়ুনঃ  এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

পুলিশের তথ্য অনুযায়ী, নীরেৎহাজা শহরের দিকে যাওয়ার সময় কোনো একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে সেটি উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আরও পড়ুনঃ  চাকরি ছাড়ার ঘোষণা, তবু তলব এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইওকে