ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানকে লক্ষ্য করে মক্কা প্রতিরক্ষা চুক্তি নয়: তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তুরস্কের সদ্য স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (৮ আগস্ট) তিনি বলেন, চুক্তিতে ইরান বা অন্য কোনো দেশকে যৌথ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। তার ভাষ্য, চুক্তিটির প্রস্তুতি প্রায় দুই বছর আট মাস ধরে চলেছে। ফলে এটি সাম্প্রতিক ইরান-সংক্রান্ত উত্তেজনার প্রতিক্রিয়া নয়।

আরও পড়ুনঃ  দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের

শুক্রবার মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির মূল শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচিত হবে।

হাকান ফিদান জানান, চুক্তিটি ন্যাটোর ‘আর্টিকেল ৫’-এর মতো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে হলেও কোনো হামলার ঘটনায় কী ধরনের সহায়তা দেওয়া হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। সম্ভাব্য সহায়তার মধ্যে গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা, গোলাবারুদ সরবরাহ কিংবা সেনা মোতায়েন থাকতে পারে।

আরও পড়ুনঃ  চার বছর পর অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন লক্ষাধিক শিক্ষক-কর্মচারী

চুক্তির আওতায় সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় এবং রাজনৈতিক ও সামরিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ভাগাভাগির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে মিশরসহ অন্যান্য আঞ্চলিক দেশকে এই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি

তবে তুরস্কের আশ্বাসের পরও ইরানের কয়েকজন কর্মকর্তা চুক্তিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইরানের পার্লামেন্টারি ন্যাশনাল সিকিউরিটি ও ফরেন পলিসি কমিশনের সদস্য মাহমুদ নাবাভিয়ান ও ইব্রাহিম রেজাই এটিকে ‘কাগজি চুক্তি’ বলে মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি চুক্তি নিয়ে মন্তব্য না করলেও আঞ্চলিক দেশগুলোকে নিজেদের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরানকে লক্ষ্য করে মক্কা প্রতিরক্ষা চুক্তি নয়: তুরস্ক

আপডেটের সময়: ০৮:৫২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে তুরস্কের সদ্য স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

শনিবার (৮ আগস্ট) তিনি বলেন, চুক্তিতে ইরান বা অন্য কোনো দেশকে যৌথ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। তার ভাষ্য, চুক্তিটির প্রস্তুতি প্রায় দুই বছর আট মাস ধরে চলেছে। ফলে এটি সাম্প্রতিক ইরান-সংক্রান্ত উত্তেজনার প্রতিক্রিয়া নয়।

আরও পড়ুনঃ  আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা!

শুক্রবার মক্কায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির মূল শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচিত হবে।

হাকান ফিদান জানান, চুক্তিটি ন্যাটোর ‘আর্টিকেল ৫’-এর মতো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার আদলে হলেও কোনো হামলার ঘটনায় কী ধরনের সহায়তা দেওয়া হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে। সম্ভাব্য সহায়তার মধ্যে গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা, গোলাবারুদ সরবরাহ কিংবা সেনা মোতায়েন থাকতে পারে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীর বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

চুক্তির আওতায় সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় এবং রাজনৈতিক ও সামরিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ভাগাভাগির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে মিশরসহ অন্যান্য আঞ্চলিক দেশকে এই কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম