ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, ব্যাহত ২.৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মিসরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭ সুন্দরবনে ১০ জেলে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা রাজধানীতে স্কুলবাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ‘ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, সাংবাদিকদের দিকে অশোভন অঙ্গভঙ্গি তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬৭ সময় দেখুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হার অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও বা আংশিক এমপিও কলেজের জন্য। প্রতিষ্ঠান এমপিওভুক্ত কি না, কলেজের অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

নীতিমালা অনুযায়ী, শিক্ষা বোর্ডের আবেদন ফি এবার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই ফি ছিল ৩৩৫ টাকা।

এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি

  • ঢাকা মেট্রোপলিটন: বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা
  • ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকা: বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা
  • জেলা পর্যায়ে: বাংলা ও ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা
  • উপজেলা ও মফস্‌সল এলাকায়: ১ হাজার ৫০০ টাকা

নন-এমপিও কলেজে ভর্তি ফি

ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।

আরও পড়ুনঃ  জর্জিয়ায় দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত জন অসফ

ঢাকার বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৫ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা নেওয়া যাবে।

উপজেলা ও মফস্‌সল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক নিশ্চায়নে ৩৪০ টাকা

ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে মোট ৩৪০ টাকা নেবে শিক্ষা বোর্ড। এর মধ্যে রয়েছে—

  • রেজিস্ট্রেশন ফি — ১৪২ টাকা
  • ক্রীড়া ফি — ৫০ টাকা
  • রোভার/রেঞ্জার ফি — ১৫ টাকা
  • রেড ক্রিসেন্ট ফি — ১৬ টাকা
  • বিজ্ঞান ও প্রযুক্তি ফি — ৭ টাকা
  • বিএনসিসি ফি — ১০ টাকা
  • শিক্ষককল্যাণ ও অবসরসুবিধা ভাতা — ১০০ টাকা
আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এ ছাড়া একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০ টাকা বোর্ডে পাঠাতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা

আপডেটের সময়: ১২:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত হার অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও বা আংশিক এমপিও কলেজের জন্য। প্রতিষ্ঠান এমপিওভুক্ত কি না, কলেজের অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে ফি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

নীতিমালা অনুযায়ী, শিক্ষা বোর্ডের আবেদন ফি এবার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এই ফি ছিল ৩৩৫ টাকা।

এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি

  • ঢাকা মেট্রোপলিটন: বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা
  • ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকা: বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা
  • জেলা পর্যায়ে: বাংলা ও ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা
  • উপজেলা ও মফস্‌সল এলাকায়: ১ হাজার ৫০০ টাকা

নন-এমপিও কলেজে ভর্তি ফি

ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে।

আরও পড়ুনঃ  কপ৩১ সম্মেলনে ঋণ নয়, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ