ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল আবার বন্ধ, গ্যাস সরবরাহে বাড়ছে চাপ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৬৫ সময় দেখুন

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় ফের দেখা দিয়েছে অনিশ্চয়তা। এলএনজি কার্গো সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীতে থাকা এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৯ আগস্ট) পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় টার্মিনালটির কার্যক্রম পুরোপুরি থেমে যায়। ফলে বর্তমানে আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করছে শুধু সামিটের টার্মিনাল।

সরবরাহে সামিটের ওপর নির্ভরতা

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা পর্যন্ত দেশে মোট ২১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে পাওয়া গেছে ১৬২ কোটি ঘনফুট। বাকি ৫৬ কোটি ঘনফুট এসেছে আমদানি করা এলএনজি থেকে।

আরও পড়ুনঃ  জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান

আমদানি করা এলএনজির পুরো সরবরাহই এ সময় সামিটের টার্মিনাল থেকে এসেছে। নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত আমদানিকৃত গ্যাসের ক্ষেত্রে সামিটের ওপরই নির্ভর করতে হবে সংশ্লিষ্টদের।

আবাসিক ও শিল্প খাতে প্রভাবের আশঙ্কা

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের ওপরও।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বিশেষ করে দ্রুত নতুন এলএনজি কার্গো না এলে ঘাটতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগেও বন্ধ হয়েছিল টার্মিনাল

এর আগে গত ১৪ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে এক্সিলারেটের টার্মিনাল হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই সময় জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে প্রায় ১৬৫ কোটি ঘনফুটে নেমে আসে।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

পরিস্থিতি সামাল দিতে পরে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ বাড়ানো হয়। ধাপে ধাপে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

তবে এবার যান্ত্রিক ত্রুটি নয়, এলএনজি মজুতের ঘাটতির কারণে এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন কার্গো না আসা পর্যন্ত দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি কতটা স্বাভাবিক রাখা যায়, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল আবার বন্ধ, গ্যাস সরবরাহে বাড়ছে চাপ

আপডেটের সময়: ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় ফের দেখা দিয়েছে অনিশ্চয়তা। এলএনজি কার্গো সংকটের কারণে কক্সবাজারের মহেশখালীতে থাকা এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৯ আগস্ট) পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় টার্মিনালটির কার্যক্রম পুরোপুরি থেমে যায়। ফলে বর্তমানে আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করছে শুধু সামিটের টার্মিনাল।

সরবরাহে সামিটের ওপর নির্ভরতা

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টা পর্যন্ত দেশে মোট ২১৮ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে স্থানীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে পাওয়া গেছে ১৬২ কোটি ঘনফুট। বাকি ৫৬ কোটি ঘনফুট এসেছে আমদানি করা এলএনজি থেকে।

আরও পড়ুনঃ  তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ডাচেস অব এডিনবরা

আমদানি করা এলএনজির পুরো সরবরাহই এ সময় সামিটের টার্মিনাল থেকে এসেছে। নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত আমদানিকৃত গ্যাসের ক্ষেত্রে সামিটের ওপরই নির্ভর করতে হবে সংশ্লিষ্টদের।

আবাসিক ও শিল্প খাতে প্রভাবের আশঙ্কা

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়তে পারে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের ওপরও।

আরও পড়ুনঃ  মালিকের নাম দিয়েই অনলাইনে খুঁজুন জমির খতিয়ান

বিশেষ করে দ্রুত নতুন এলএনজি কার্গো না এলে ঘাটতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগেও বন্ধ হয়েছিল টার্মিনাল

এর আগে গত ১৪ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে এক্সিলারেটের টার্মিনাল হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই সময় জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে প্রায় ১৬৫ কোটি ঘনফুটে নেমে আসে।

আরও পড়ুনঃ  তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা