সংসদে ‘এটা শাহবাগ নয়’ মন্তব্যের প্রেক্ষিতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, সংসদে কোনো বক্তব্য পছন্দ না হলে বা বিধি অতিক্রম করলে সেটিকে ‘এটা শাহবাগ নয়’ বলে মন্তব্য করা ঠিক নয়। এটি জুলাইয়ের আন্দোলনের রাজপথকে অবমূল্যায়ন করার টোন বহন করে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা বিভিন্ন রাজনৈতিক দলের পুনরায় উত্থান ও ভূমিকার সুযোগ তৈরি করেছে।
তার মতে, সংসদীয় কার্যপ্রণালির মধ্যে থেকে কোনো বক্তব্য সংশোধন করা যেতে পারে, তবে রাজনৈতিক আন্দোলন বা জনতার রাজপথকে অবমাননাকরভাবে উপস্থাপন করা উচিত নয়।
উল্লেখ্য, সম্প্রতি সংসদে কয়েকজন সদস্যের বক্তব্যের সময় স্পিকার ও ডেপুটি স্পিকারের ‘এটা শাহবাগ নয়’ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
প্রতিবেদকের নাম 




















