ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ও স্বেচ্ছাচারী সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এসব চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়েছেন আদালত।

আরও পড়ুনঃ  এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

রোববার (২৬ জুলাই) জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এমএফএস আইন প্রণয়নের বিষয়েও জানতে চেয়েছেন আদালত

একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সার্ভিস চার্জ নির্ধারণ, ভোক্তা সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পৃথক এমএফএস আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ, দাবি ট্রাম্পের

রুলে বিশেষভাবে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চার সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ

আদালত অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ  আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে জনস্বার্থে তিনিই এ রিট আবেদন দায়ের করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জ নিয়ে হাইকোর্টের রুল

আপডেটের সময়: ০২:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ও স্বেচ্ছাচারী সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এসব চার্জ কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবিরোধী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়েছেন আদালত।

আরও পড়ুনঃ  ৬ কোটি ৪৮ লাখ টাকা অনুদান ১,৩৪৪ সাংবাদিককে