ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল মিয়ানমারের নাগরিক সেজে ওমানে পালানোর চেষ্টা, বিমানবন্দরে বড় সাজ্জাদের সহযোগী আটক ড্যাব ভবিষ্যতেও মানবিক অঙ্গীকার নিয়ে মানুষের পাশে থাকবে: জুবাইদা রহমান প্রথমবার চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি নির্যাতন-শোষণের শিকার হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী চার বছর পর অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন লক্ষাধিক শিক্ষক-কর্মচারী মাদকাসক্তদের বড় অংশই ইয়াবা’য়, শিক্ষার্থীর সংখ্যাও কম নয় ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করুন দায়িত্বে গাফিলতি হলে ছাড় নয়, কঠোর ব্যবস্থা: রিজভী বাংলা কিউআর ব্যবহারে ডিজিটাল লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা। এমবাপ্পে ও মাইকেল ওলিসের নেতৃত্বে একের পর এক আক্রমণে প্যারাগুয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।

বল দখলে স্পষ্ট আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে ফ্রান্স। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুনঃ  হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড

বিরতির পর গোলের খোঁজে ম্যাচের ৬১তম মিনিটে প্রথম পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার পরিবর্তে মাঠে নেমে দেজিরে দুয়ে দ্রুতই দলের জন্য একটি পেনাল্টি আদায় করেন।

পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুনঃ  উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে উন্নীত করে লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির ২০ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন তিনি। বর্তমানে তার বিশ্বকাপে গোলসংখ্যা ১৯।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় প্যারাগুয়ে। তবে ফ্রান্সের রক্ষণভাগ তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেয়। শেষ দিকে এমবাপ্পে ডি-বক্সের ভেতর থেকে পরপর দুটি শট নিলেও সেগুলো দারুণ দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল।

আরও পড়ুনঃ  চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমান বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল

এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

আপডেটের সময়: ০৮:৩৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরাসিরা। এমবাপ্পে ও মাইকেল ওলিসের নেতৃত্বে একের পর এক আক্রমণে প্যারাগুয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা।

বল দখলে স্পষ্ট আধিপত্য দেখিয়ে প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে ফ্রান্স। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

আরও পড়ুনঃ  হোয়াইট হাউসে ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

বিরতির পর গোলের খোঁজে ম্যাচের ৬১তম মিনিটে প্রথম পরিবর্তন আনেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার পরিবর্তে মাঠে নেমে দেজিরে দুয়ে দ্রুতই দলের জন্য একটি পেনাল্টি আদায় করেন।

পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুনঃ  উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা সাতে উন্নীত করে লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির ২০ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন তিনি। বর্তমানে তার বিশ্বকাপে গোলসংখ্যা ১৯।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় প্যারাগুয়ে। তবে ফ্রান্সের রক্ষণভাগ তাদের সব চেষ্টা ব্যর্থ করে দেয়। শেষ দিকে এমবাপ্পে ডি-বক্সের ভেতর থেকে পরপর দুটি শট নিলেও সেগুলো দারুণ দক্ষতায় রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে প্রতারণা, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার