ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এমবাপ্পে-বেলিংহ্যামের গোলে দাপুটে জয় রিয়ালের, জালের দেখা পেলেন তরুণ উইঙ্গারও

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্ডে।

আরও পড়ুনঃ  দুই গোলে পিছিয়ে থেকেও রোমাকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোসরা।

এরপর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। প্রথমার্ধেই রিয়ালের আক্রমণের ধার আরও স্পষ্ট হয়ে ওঠে। ৩৬ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত ভলিতে তৃতীয় গোলটি করেন আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্ডে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশায় এফএ কাপের ম্যাচ, বলই দেখতে পাচ্ছিলেন না ধারাভাষ্যকাররা

তিন গোল হজমের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রেসিং সান্তান্দার। এ সময় বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও রিয়ালের রক্ষণভাগ ভাঙতে পারেনি স্বাগতিকরা। ফলে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুনঃ  “আইসিসি মাসসেরার দৌড়ে সোবহানা মোস্তারি: অস্ট্রেলিয়ায় ১১৮ রানের ঐতিহাসিক ইনিংস”

এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এমবাপ্পে-বেলিংহ্যামের গোলে দাপুটে জয় রিয়ালের, জালের দেখা পেলেন তরুণ উইঙ্গারও

আপডেটের সময়: ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬

জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচে গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্ডে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ