
প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের মেধা এবং তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ফার্মাসিউটিক্যালস খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘রোল অব নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) সায়েন্টিস্টস ইন অ্যাডভান্সিং বায়োটেক অ্যান্ড বায়োসিমিলার ড্রাগস ইন বাংলাদেশ’স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি’ শীর্ষক উচ্চপর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ এবং এনআরবি ওয়ার্ল্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে ধারাবাহিকভাবে অভূতপূর্ব উন্নতি সাধন করছে। বায়োটেক ও বায়োসিমিলার ওষুধের মতো উচ্চপ্রযুক্তিনির্ভর খাতে প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের সম্পৃক্ততা দেশীয় ওষুধ শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে।
তিনি বাংলাদেশের স্বাস্থ্য ও ওষুধ খাতের আধুনিকায়নে প্রবাসী মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের উদ্যোগের প্রতি সরকারের নীতিগত সমর্থনেরও আশ্বাস দেন।
arif 




















